ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

শামির টেস্ট কেরিয়ারে ‘অশনি সংকেত’

টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মার বিদায়ের পর আলোচনায় রয়েছেন আরও কয়েকজন সিনিয়র ভারতীয় ক্রিকেটার। বিরাট কোহলির লাল বলের
  • আপলোড সময় : ১১ মে ২০২৫, বিকাল ৫:৫৫ সময়
  • আপডেট সময় : ১১ মে ২০২৫, বিকাল ৫:৫৫ সময়
শামির টেস্ট কেরিয়ারে ‘অশনি সংকেত’ ছবি : সংগৃহীত
টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মার বিদায়ের পর আলোচনায় রয়েছেন আরও কয়েকজন সিনিয়র ভারতীয় ক্রিকেটার। বিরাট কোহলির লাল বলের ক্রিকেট থেকে সরে যাওয়ার সম্ভাবনা, রবিচন্দ্রন অশ্বিনের অস্ট্রেলিয়া সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের পর এবার আলোচনায় উঠে এসেছেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি।

চোটের কারণে দীর্ঘ সময় টেস্ট দল থেকে বাইরে ছিলেন শামি। বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলতে না পারার পর ফেরেন সীমিত ওভারের ক্রিকেটে, বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএলের মতো প্রতিযোগিতায়। তবে প্রত্যাবর্তনের পর থেকে প্রত্যাশিত ফর্মে নেই তিনি। নির্বাচকরা এখন তাঁর ফিটনেস এবং ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলছেন।

এক বিসিসিআই কর্মকর্তার ভাষায়, “শামি এখন আর প্রথম পছন্দের টেস্ট পেসার নন। তাঁর ছন্দ হারানো খুবই পরিষ্কার। আইপিএলে রান-আপে সমস্যা দেখা যাচ্ছে, এমনকি বল ঠিকভাবে কিপারের কাছেও পৌঁছচ্ছে না। আগের মতো বলের ধারও নেই। কয়েক ওভার করেই তাঁকে উঠে যেতে হচ্ছে।”

তিনি আরও জানান, “বুমরাহ অনুপস্থিত থাকলে শামির উপর ভরসা রাখা হত। কিন্তু যদি শামি নিজের সেরাটা না দিতে পারেন, তাহলে দলের ভারসাম্যই বিঘ্নিত হবে।”

এই অবস্থায় শামির জায়গায় আসতে পারেন নতুন মুখরা। উঠে এসেছে অর্শদীপ সিং, খলিল আহমেদ ও যশ দয়ালের মতো তরুণ পেসারদের নাম। এমনকি মহম্মদ সিরাজের অবস্থানও নিশ্চিত নয় বলে জানা গেছে। আগামী ইংল্যান্ড সফর হতে পারে তাঁর জন্য একটি বড় পরীক্ষা।

সব মিলিয়ে, ভারতের টেস্ট পেস আক্রমণে বড় রদবদলের ইঙ্গিত স্পষ্ট।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল