ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

পিএসএলে সাকিবের আগমন, লাহোরের ভাগ্য নির্ধারণী ম্যাচ কাল

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মাতাতে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ইসলামাবাদে পৌঁছেছেন। তার সাথে শ্রীলঙ্কার দুই ক্রিকেটার
  • আপলোড সময় : ১৭ মে ২০২৫, দুপুর ১২:২০ সময়
  • আপডেট সময় : ১৭ মে ২০২৫, দুপুর ১২:২০ সময়
পিএসএলে সাকিবের আগমন, লাহোরের ভাগ্য নির্ধারণী ম্যাচ কাল
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মাতাতে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ইসলামাবাদে পৌঁছেছেন। তার সাথে শ্রীলঙ্কার দুই ক্রিকেটার কুশল পেরেরা ও ভানুকা রাজাপাকসেও লাহোর কালান্দার্স শিবিরে যোগ দিয়েছেন।

আজ সকালে সাকিব ইসলামাবাদে দলের সাথে মিলিত হন। কালই তার দল লাহোরের গুরুত্বপূর্ণ ম্যাচ।

সাকিব আল হাসানের লাহোর কালান্দার্সের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি পেশোয়ার জালমির বিপক্ষে রাওয়ালপিন্ডির মাঠে ১৮ মে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটি লাহোরের জন্য অলিখিত কোয়ার্টার ফাইনাল। জয় পেলে তারা প্লে-অফের টিকিট নিশ্চিত করবে, আর হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে।

শুরুতে এই পিএসএলে সাকিবের একটি মাত্র ম্যাচ খেলার কথা থাকলেও, লাহোর প্লে-অফে উঠলে তার ম্যাচের সংখ্যা বাড়বে। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, চোটের কারণে ছিটকে যাওয়া ড্যারিল মিচেলের পরিবর্তে সাকিবকে দলে নেওয়া হয়েছে।

এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে প্রত্যাবর্তন করছেন বাংলাদেশের এই অভিজ্ঞ অলরাউন্ডার। সাকিব সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন গত বছরের ৩০ নভেম্বর আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে। আগামীকাল, ১৮ মে পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচে কালান্দার্সের জার্সিতে দেখা যাবে তাকে।

ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারণে স্থগিত হওয়া পিএসএল ১৭ মে থেকে পুনরায় শুরু হয়েছে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে। লিগ পর্বের বাকি চারটি ম্যাচ এবং প্লে-অফ পর্বের ম্যাচগুলোর জন্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে রাওয়ালপিন্ডি ও লাহোর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল