ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

জোবাইদা রহমানের সাজা স্থগিত মামলার আপিলের রায় আজ

সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
  • আপলোড সময় : ২৮ মে ২০২৫, সকাল ৯:৩১ সময়
  • আপডেট সময় : ২৮ মে ২০২৫, সকাল ৯:৩১ সময়
জোবাইদা রহমানের সাজা স্থগিত মামলার আপিলের রায় আজ ছবি : সংগৃহীত
সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের আপিলের রায় ঘোষণা করা হবে আজ, বুধবার (২৮ মে)। এই মামলার আপিলের শুনানি শেষে রায় দেবেন হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ।

মামলাটির আপিলের শুনানি শেষ হয় গত ২৬ মে। ওইদিন ডা. জোবাইদা রহমানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া এবং আরও কয়েকজন সহকারী আইনজীবী।

এর আগে, ১৪ মে হাইকোর্ট তাকে জামিন প্রদান করেন এবং তার সাজা বাতিল চেয়ে করা আপিল গ্রহণ করেন আদালত। তারও আগে, ১৩ মে হাইকোর্ট ৫৮৭ দিন বিলম্বে আপিল দাখিলের বিষয়টি ক্ষমা করে দেন।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তারেক রহমান, ডা. জোবাইদা রহমান এবং তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করে। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে ২০২৩ সালের ২ আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আছাদুজ্জামান তাদের বিরুদ্ধে রায় দেন।

রায়ে তারেক রহমানকে দু’টি পৃথক অভিযোগে মোট ৯ বছরের কারাদণ্ড এবং তিন কোটি টাকা জরিমানা করা হয়। অপরদিকে, ডা. জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড এবং ৩৫ লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত।

পরে, ২০২4 সালের শেষের দিকে সরকার তার এক আবেদনের প্রেক্ষিতে এক বছরের জন্য ওই সাজা স্থগিত করে। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন ১০ অক্টোবর ২০২৪ সালে সরকারি গেজেটে প্রকাশিত হয়। এতে বলা হয়, আদালতে আপিল দায়েরের সুযোগ দিতে জোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

সবশেষ, চলতি বছরের ৬ মে তিনি দেশে ফিরে আসেন।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল