ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

আজ দুপুরে নয়াপল্টনে ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের ‘তারুণ্যের সমাবেশ’

আজ বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক একটি সমাবেশ আয়োজন
  • আপলোড সময় : ২৮ মে ২০২৫, দুপুর ১০:২৩ সময়
  • আপডেট সময় : ২৮ মে ২০২৫, দুপুর ১০:২৩ সময়
আজ দুপুরে নয়াপল্টনে ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের ‘তারুণ্যের সমাবেশ’ ছবি : সংগৃহীত
আজ বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক একটি সমাবেশ আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। আয়োজকদের আশা, ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে প্রায় ১৫ লাখ তরুণ এ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

দুপুরের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে ২৬ মে (সোমবার) আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সমাবেশের বিস্তারিত জানানো হয়।

সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, “চট্টগ্রামে তারুণ্যের মিলনমেলায় ব্যাপক সাড়া পাওয়া গেছে। খুলনা ও বগুড়ার কর্মসূচিতেও আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে। ঢাকার সমাবেশ হবে সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার মতো—১৫ লাখের বেশি তরুণের অংশগ্রহণ আশা করছি।”

তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়াতে মে মাসজুড়ে একাধিক কর্মসূচি হাতে নেয় সংগঠন তিনটি। এসব কর্মসূচির অংশ হিসেবে চারটি বিভাগীয় শহরে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় সেমিনার ও সমাবেশ আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় এর আগে কর্মসূচি সম্পন্ন হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল