ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সতর্ক সংকেত ৩ নম্বর; ভারি বৃষ্টির সম্ভাবনা

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় তৈরি হওয়া একটি লঘুচাপ বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘণীভূত
  • আপলোড সময় : ২৮ মে ২০২৫, দুপুর ৩:২৫ সময়
  • আপডেট সময় : ২৮ মে ২০২৫, দুপুর ৩:২৫ সময়
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সতর্ক সংকেত ৩ নম্বর; ভারি বৃষ্টির সম্ভাবনা ছবি : সংগৃহীত
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় তৈরি হওয়া একটি লঘুচাপ বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোতে ঝোড়ো হাওয়া বইতে পারে। এমন পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে ঢাকা বিভাগের পূর্বাঞ্চলসহ বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ পর্যন্ত বিস্তার লাভ করেছে। এসব অঞ্চলের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহীর কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল