ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

বাংলাদেশে ফিরলেন হামজা চৌধুরী, সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি শুরু আজ

আসন্ন জুনের ফিফা উইন্ডোতে এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলতে ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ
  • আপলোড সময় : ২ জুন ২০২৫, দুপুর ১১:৪৭ সময়
  • আপডেট সময় : ২ জুন ২০২৫, দুপুর ১১:৪৭ সময়
বাংলাদেশে ফিরলেন হামজা চৌধুরী, সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি শুরু আজ ছবি : সংগৃহীত
আসন্ন জুনের ফিফা উইন্ডোতে এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলতে ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার আজ সকাল ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানে লন্ডন থেকে ঢাকায় পৌঁছান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তিনজন নির্বাহী সদস্য। হামজার সঙ্গে তার বাবা-মাও ছিলেন। আনুষ্ঠানিকতা শেষ করে তিনি টিম হোটেলের পথে রওনা হন।

বিমানবন্দরের বাইরে সাংবাদিকরা তার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছিলেন। আজ বিকেলে খানিকটা বিশ্রামের পর জাতীয় দলের অনুশীলনে অংশ নেওয়ার কথা রয়েছে তার। তবে জাতীয় দলের স্প্যানিশ কোচ আজকের অনুশীলন সেশনটিও ক্লোজড ডোর রেখেছেন, ঠিক আগের দিনের মতোই।

এর আগে গত ২৫ মার্চ এশিয়ান কাপের আরেক ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছিলেন হামজা। সে সময় তিনি সপরিবারে সরাসরি সিলেট যান। সিলেট বিমানবন্দরে তাকে ঘিরে ভক্তদের বিপুল উপস্থিতি দেখা গেলেও, এবার ঢাকায় তুলনামূলকভাবে কম সমর্থক উপস্থিত ছিলেন। তবে পরিবেশ ছিল অনেকটা গোছানো এবং বাফুফের পক্ষ থেকেও সাদর অভ্যর্থনা জানানো হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল