ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

ইউনূস-তারেক বৈঠক নির্বাচন ও সংস্কারে বড় ভূমিকা রাখতে পারে: রিজভী

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র
  • আপলোড সময় : ১২ জুন ২০২৫, দুপুর ১:১ সময়
  • আপডেট সময় : ১২ জুন ২০২৫, দুপুর ১:১ সময়
ইউনূস-তারেক বৈঠক নির্বাচন ও সংস্কারে বড় ভূমিকা রাখতে পারে: রিজভী ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

বৃহস্পতিবার (১২ জুন) দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে রিজভী বলেন, খড়কুটো কুড়াতে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। বিগত আমলে ১৬ আনা প্রভুত্ব করেছে শেখ হাসিনা।
তিনি আরও বলেন, আগামীকালের বৈঠক নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিজভী আরও বলেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদের বিষয়টা আড়াল করতে অপপ্রচার চালানো হচ্ছে। টাকা পাচার করে বিভিন্ন দেশে আরাম আয়েশে বসবাস করছে তাদের বিচার হওয়া উচিত।
বিদেশি নাগরিকদের বাংলাদেশি বলে ভারত পুশইন করছে বলেও অভিযোগ তোলেন বিএনপির এই নেতা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল