ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

ক্যাপ্টেন্সি ছাড়ার পেছনে কারণ বোর্ডকে জানিয়েছিলাম: শান্ত

গত ডিসেম্বরে জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটর নেতৃত্ব ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। এরপর যদিও বিসিবি কিংবা শান্ত কেউই
  • আপলোড সময় : ১২ জুন ২০২৫, দুপুর ৩:০ সময়
  • আপডেট সময় : ১২ জুন ২০২৫, দুপুর ৩:০ সময়
ক্যাপ্টেন্সি ছাড়ার পেছনে কারণ বোর্ডকে জানিয়েছিলাম: শান্ত ছবি : সংগৃহীত
গত ডিসেম্বরে জাতীয় দলের টি-টোয়েন্টি ফরম্যাটর নেতৃত্ব ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। এরপর যদিও বিসিবি কিংবা শান্ত কেউই স্পষ্ট করে কিছু বলেননি। এরই মধ্যে নতুন করে টি-টোয়েন্টির নেতৃত্ব পেয়েছেন লিটন দাস।

আগামীকাল (শুক্রবার) শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। তার আগে আজ বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক শান্ত। এ সময় শান্ত কথা বলেছেন নিজের অধিনায়কত্ব ছাড়া নিয়ে।

শান্ত বলছিলেন, 'টি-টোয়েন্টির ক্যাপ্টেন্সি ছাড়ার পেছনে একটা কারণ ছিল যে আমি নিজে থেকেই ক্রিকেট বোর্ডকে জানিয়েছিলাম। আমি আর অধিনায়কত্ব করতে চাই না, এই ফরম্যাটে। আমার নিজের ব্যাটিংটাতে একটু সময় দিতে চাচ্ছিলাম। কারণ আমাদের এত খেলা হচ্ছে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি।'

'নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে একটু ডিফিকাল্ট হচ্ছিল। তো ওই কারণে আমি বোর্ডকে অনুরোধ করেছিলাম টি-টোয়েন্টিতে না থাকতে। ব্যাটিংটাতে আরো ফোকাস দিতে, যে কারণে ব্যাটিংটাতে আরো...দলের জন্য কনট্রিবিউট করতে পারি। ওই জায়গায় আমার মনে হয় সামনে যদি সুযোগ আসে আমি আরো ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারব।'-বলেন শান্ত।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল