ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

শ্রীলঙ্কা সিরিজে ফেরা হবে তাসকিনের?

গোড়ালির ইনজুরির কারণে ঘরের মাটিতে সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজ খেলতে পারেননি তাসকিন আহমেদ। এরপর পাকিস্তান এবং আরব আমিরাতের বিপক্ষে
  • আপলোড সময় : ১৪ জুন ২০২৫, বিকাল ৫:৪৯ সময়
  • আপডেট সময় : ১৪ জুন ২০২৫, বিকাল ৫:৪৯ সময়
শ্রীলঙ্কা সিরিজে ফেরা হবে তাসকিনের? ছবি : সংগৃহীত
গোড়ালির ইনজুরির কারণে ঘরের মাটিতে সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজ খেলতে পারেননি তাসকিন আহমেদ। এরপর পাকিস্তান এবং আরব আমিরাতের বিপক্ষে সিরিজেও ছিলেন না টাইগার এই পেসার। চোট সারাতে ইতোমধ্যেই ইংল্যান্ডে চিকিৎসকের শরণাপন্নও হয়েছিলেন তিনি। সবমিলিয়ে সেখানে তিন জন ফিজিশিয়ানকে দেখিয়েছিলেন তাসকিন। তবে এখনো তার মাঠে ফেরা অনিশ্চিত।

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গেছে বাংলাদেশ দল। প্রথমে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে নেই তাসকিন। বর্তমানে রিহ্যাব চালিয়ে যাচ্ছেন তিনি। মিরপুর শের-ই বাংলার মাঠে নিয়মিত করছেন অনুশীলন। মূলত রানিং সেশনের পাশাপাশি বোলিংয়েও মনোযোগ দিচ্ছেন তাসকিন।

লাল বলে জাতীয় দলে এখনো ফিরতে না পারলেও সাদা বলের সিরিজে দেখা যেতে পারে তাসকিনকে। বর্তমানে আগের থেকে উন্নতি হয়েছে পায়ের। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি আজ শনিবার গনমাধ্যমকে তাসকিনের সবশেষ খবর জানিয়েছেন।

তিনি বলছিলেন, 'তাসকিনের ৭০ শতাংশের মতো উন্নতি হয়েছে। এটা দিয়েই বোলিং করছে, তবে শতভাগের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। লাল বলে তো দলে নেই, সাদা বলের দল এখনো দেয়নি। তবে পরবর্তী এক সপ্তাহে কি হবে সেটা এখনি বলা মুশকিল। কিছুদিন না গেলে নিশ্চিত করে বলা সম্ভব নয়। দল ঘোষণার আগে তো নির্বাচকরা শুনবেন তখন হয়তো ফাইনাল জানাতে পারব।'

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল