ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

নির্বাচন সংক্রান্ত কাজ এগিয়ে এসেছে, আমরা শুধু রেফারি : সিইসি

আগামী জাতীয় নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ এগিয়ে এসেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৫, দুপুর ৩:১২ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৫, দুপুর ৩:১২ সময়
নির্বাচন সংক্রান্ত কাজ এগিয়ে এসেছে, আমরা শুধু রেফারি : সিইসি ছবি : সংগৃহীত
আগামী জাতীয় নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ এগিয়ে এসেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘যতটুকু কাজ বাকি রয়েছে, সেগুলো আমাদের সবাইকে নিয়ে শেষ করতে হবে।’

ঈদের ছুটি শেষে আজ রবিবার প্রথম কর্মদিবসে ঈদ পরবর্তী মতমিনিময় সভায় কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি এসব কথা বলেন তিনি। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টায় এ মতবিনিময় সভা আয়োজিত হয়।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই ইসির লক্ষ্য জানিয়ে তিনি বলেন, ‘আজকের দিনে ইসির শপথ হবে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষভাবে নির্বাচন করার। কোনো দলের জন্য লেজুরবৃত্তি না করার।’

নির্বাচন কমিশনের ভূমিকা সিইসি বলেন, ‘আইন অনুযায়ী বিবেক রেখে কাজ করব। যারা খেলে তারা খেলুক।খেলে তারা জিতলে জিতুক। আমরা শুধু রেফারি হয়ে কাজ করব।’

কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, রমজানের সময়ও ওয়াদা করেছেন সুন্দরভাবে কাজ করবেন। আজকেও পুনর্ব্যক্ত করব, দয়া করে আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার, কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করার, আইন অনুযায়ী কাজ করার ও ন্যয়সঙ্গতভাবে কাজ করার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল