ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইরানে ‘ইসমাইল ফিকরি’ নামে মোসাদের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার (১৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ
  • আপলোড সময় : ১৬ জুন ২০২৫, দুপুর ৩:৩১ সময়
  • আপডেট সময় : ১৬ জুন ২০২৫, দুপুর ৩:৩১ সময়
মোসাদের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান ছবি : সংগৃহীত
ইরানে ‘ইসমাইল ফিকরি’ নামে মোসাদের এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার (১৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের বিচার বিভাগের সাথে সম্পর্কিত একটি সংবাদ সংস্থা ‘মিজান অনলাইন’-এর বরাতে আলজাজিরা জানায়, ইরানের সুপ্রিম কোর্ট ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের হয়ে কাজ করা একজন গোপন এজেন্টকে মৃত্যুদণ্ড দেয়ার পর তা কার্যকর করা হয়েছে।

মিজান অনলাইন জানিয়েছে, সন্দেহভাজন ইসমাইল ফিকরিকে ইরানের ‘শত্রুদের’ কাছে গোপন এবং সংবেদনশীল তথ্য সরবরাহ করার জন্য ফাঁসি দেয়া হয়েছে। ফিকরি ইসরায়েলের হয়ে কাজ করার সময় দুই মোসাদ কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলেন বলে জানা যায়। এর আগে, ২০২৩ সালের ডিসেম্বরে ইরানের কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

মিজান অনলাইন বিচার বিভাগের উদ্ধৃতি দিয়ে বলেছে, মৃত্যুদণ্ড কার্যকর করা ইসরায়েলের গুপ্তচর নেটওয়ার্কের জন্য ‘একটি বড় গোয়েন্দা আঘাত’।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল