ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

'জাতিসংঘের গুম সনদে বাংলাদেশ স্বাক্ষর করলেও এখনো অনেক চ‍্যালেঞ্জ আছে'

জাতিসংঘের গুম সনদে বাংলাদেশ স্বাক্ষর করলেও এখনো অনেক চ‍্যালেঞ্জ আছে বলে মন্তব্য করেছে সংস্থাটির ঢাকা সফররত গুমবিষয়ক প্রতিনিধি
  • আপলোড সময় : ১৬ জুন ২০২৫, বিকাল ৫:৪৫ সময়
  • আপডেট সময় : ১৬ জুন ২০২৫, বিকাল ৫:৪৫ সময়
'জাতিসংঘের গুম সনদে বাংলাদেশ স্বাক্ষর করলেও এখনো অনেক চ‍্যালেঞ্জ আছে' ছবি : সংগৃহীত
জাতিসংঘের গুম সনদে বাংলাদেশ স্বাক্ষর করলেও এখনো অনেক চ‍্যালেঞ্জ আছে বলে মন্তব্য করেছে সংস্থাটির ঢাকা সফররত গুমবিষয়ক প্রতিনিধি দল।

সোমবার (১৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকীর সঙ্গে বৈঠক ক‌রেন তারা। প‌রে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হ‌য়ে এ কথা ব‌লে প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের প্রধান ও ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রাজিনা বারানোস্কা বলেন, ঢাকা জাতিসংঘের গুম সনদে স্বাক্ষর করলেও এখনো অনেক চ‍্যালেঞ্জ আছে। এই সংকট কাটানোর সব থেকে সহজ ও দ্রুততর উপায় হচ্ছে, গুমের শিকার পরিবারগুলোর কথা শোনা।

বারানোস্কা বলেন, গুমবিষয়ক সনদ স্বাক্ষরের পরে আমরা বাংলাদেশে এসেছি। সফরটি গুরুত্বপূর্ণ। আমাদের কাছে ভুক্তভোগীদের সহযোগিতা করাই আসল বিষয়। এখনো অনেক চ‍্যালেঞ্জ আছে। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম পর্যবেক্ষণ বাড়াতে হবে।

ওয়ার্কিং গ্রুপের অন্য এক সদস্য আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ বলেন, আমরা সরকার, সুশীল সমাজ, গুমের ভুক্তভোগী ও তাদের পরিবারের সঙ্গে কথা বলতে চেষ্টা করছি। ভুক্তভোগীদের সহযোগিতার বিষয়টি নিয়ে আলোচনা করতেই এখানে এসেছি। যারা গুম হয়েছে, তাদের বিচারের বিষযয়টিও আলোচনা করছি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল