ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

ট্রাম্পের তেহরান খালি করার নির্দেশনার পরপরই বিস্ফোরণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে ইরানের রাজধানী তেহরান খালি করার নির্দেশ দিয়েছেন। এর কিছুক্ষণ পরই তেহরানে বিস্ফোরণের শব্দ
  • আপলোড সময় : ১৭ জুন ২০২৫, সকাল ৯:২৯ সময়
  • আপডেট সময় : ১৭ জুন ২০২৫, সকাল ৯:২৯ সময়
ট্রাম্পের তেহরান খালি করার নির্দেশনার পরপরই বিস্ফোরণ ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে ইরানের রাজধানী তেহরান খালি করার নির্দেশ দিয়েছেন। এর কিছুক্ষণ পরই তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। মঙ্গলবার (১৭ জুন) প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

এতে জানা যায়, ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ইরানী নাগরিকদের অবিলম্বে তেহরান ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য সতর্ক করেন।

সামরিক অবকাঠামো লক্ষ্য করে তেহরানে হামলার পরিকল্পনার আগে নাগরিকদের সরিয়ে নেয়ার সতর্কতা জারি করে ইসরাইলি বাহিনী। এর পরই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন ট্রাম্প।

ট্রাম্পের পোস্টের পরই তেহরানে বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এদিকে, মধ্যপ্রাচ্যে যা ঘটছে তার কারণে জি৭ শীর্ষ সম্মেলন ছেড়ে দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যান ট্রাম্প।

শুধু তাই নয়, ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা পরিষদকে বৈঠক ডাকার আহ্বান করেছেন। কিন্তু ইরানের বিরুদ্ধে ইসরাইলি আক্রমণে যুক্তরাষ্ট্র যোগ দিচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

অন্যদিকে, ইরানের রাস্তাঘাট বন্ধ রয়েছে এবং মানুষ নিরাপদ স্থানে ছুটতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন বলে জানানো হয়েছে। তাদের অনেকেই প্রশ্ন করেছেন, কীভাবে ১ কোটি মানুষ সরে যেতে পারে।

এর আগে গত কয়েক ঘন্টায় ইসরাইলে বেশ কয়েকবার সাইরেন বাজানো হয়েছে, ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর পাওয়া গেছে তবে এখনও পর্যন্ত কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি জানা যায়নি।

সোমবারের শুরুতে, ইসরাইল জানায় যে, তারা তেহরানে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া ভবনগুলোতে হামলা চালিয়েছে, এ সময় হামলার দৃশ্য সরাসরি টিভিতে ধারণ করা হয়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল