ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

পঞ্চাশের আগেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। গলে মঙ্গলবার (১৭ জুন) সকালে
  • আপলোড সময় : ১৭ জুন ২০২৫, দুপুর ১২:২০ সময়
  • আপডেট সময় : ১৭ জুন ২০২৫, দুপুর ১২:২০ সময়
পঞ্চাশের আগেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ ছবি : সংগৃহীত
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। গলে মঙ্গলবার (১৭ জুন) সকালে ইনিংসের সূচনা করেন এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। স্কোরবোর্ডে ৫ রান যোগ হতেই সাজঘরে ফেরেন বিজয়। ১০ বল খেলে শূন্য রানেই ফিরতে হয় তাকে। এরপর পঞ্চাশের আগেই ফেরেন আরও দুই ব্যাটার।

শুরুতে বেশ দেখেশুনেই খেলছিলেন এনামুল হক বিজয়। আসিথা ফার্নান্ডোর করা পঞ্চম ওভারের তৃতীয় বলটি ছিলো অফ স্টাম্পের কিছুটা বাইরে। ভালো লেংথের সেই বল খেলতে গিয়ে স্লিপে কুশাল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর সেই চাপ সামাল দেয়ার চেষ্টা করেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। দুজনে খেলতে থাকেন দেখেশুনে। তবে ভুল করে বসেন সাদমান ইসলাম। থারিন্দু রথনায়েকের বল খেলতে গিয়ে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাদমান। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৫৩ বলে ১৪ রান।

তৃতীয় উইকেট জুটিতে অধিনায়ক শান্তকে নিয়ে ইনিংস মেরামত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন মুমিনুল হক। থারিন্দু রথনায়েকের কলা অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে স্লিপে থাকা সিলভার হাতে ক্যাচ দেন বাঁহাতি এই ব্যাটার।

সাজঘরে ফেরার আগে মুমিনুলের ব্যাট থেকে আসে ৩৩ বলে ২৯ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪৮। উইকেটে আছেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল