ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

নির্বাচনের সময় ঘোষণার পর ড. ইউনূস টের পাইছেন কাজটা ঠিক করেননি : মাসুদ কামাল

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, আগামী বছরের এপ্রিলে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক
  • আপলোড সময় : ১৭ জুন ২০২৫, বিকাল ৫:৪৪ সময়
  • আপডেট সময় : ১৭ জুন ২০২৫, বিকাল ৫:৪৪ সময়
নির্বাচনের সময় ঘোষণার পর ড. ইউনূস টের পাইছেন কাজটা ঠিক করেননি : মাসুদ কামাল ছবি : সংগৃহীত
সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, আগামী বছরের এপ্রিলে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস টের পাইছেন কাজটা ঠিক করেন নাই।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মতামতের বাইরে গিয়ে ড. ইউনূস এপ্রিলে নির্বাচনের ঘোষণা করে দিলেন। ওনি মনে করেছিলেন এপ্রিলে ঘোষণা করছি সবাই মনে হয় মিছিল নিয়ে নেমে যাবে। আপনি একটা মহান কাজ করছেন।

ঘোষণা করার পর উনি টের পাইছেন যে কাজটা ঠিক করি নাই। বিএনপির সাপোর্ট ছাড়া এই কাজটা করা ঠিক হবে না। উনি এটা বুঝতে পেরেছেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশো অনুষ্ঠানে সাংবাদিক মাসুদ কামাল এসব কথা বলেন।

ড. ইউনূসের সদিচ্ছা নিয়ে তিনি আরো বলেন, ওনি (ড. ইউনূস) এপ্রিলে নির্বাচনের ঘোষণা দেওয়ার আগে তারেক রহমানকে ফোন করতে পারতেন না। পারতেন তো যদি বলতেন তারেক রহমানের সঙ্গে আমি ফোনে আলাপ করতে চায়। কেউ না করতো, না তো করতো না। দুই লাইনের আলাপের জন্য এতো টাকা খরচ করে লন্ডনে যাওয়া লাগে।

তিনি আরো বলেন, লন্ডনে যে রুমে ছিলে এক রাতের জন্য এক রুমের ভাড়া ১০ লাখ টাকা। তিনি বলেন, ফোনে হয়তো দেড় ঘণ্টা আলাপ হতো না, কিন্তু ১০ মিনিট আলাপ তো হইতো।

নির্বাচনের তারিখ নিয়ে তো ১০ মিনিটের মধ্যে শেষ করতে পারতো। ড. ইউনূস এই সমস্যা আগেই মিটাতে পারতেন। উনি আসলে এটাকে ক্রিয়েট করেছেন।

ক্রিয়েট করে একটা বৈঠক করার প্রয়োজনীয়তা উনি সবাইকে বুঝিয়েছেন। লন্ডনে গিয়ে দেড় ঘণ্টা আলাপ করছেন একান্তে। আলাপ করে কিছু চাইছেন, কিছু পাইছেন, কিছু পাইবেন। কিছু চাইবেন। অনেক কিছু আস্তে আস্তে বের হবে। বিএনপির সালাহউদ্দিন আহমেদ বলেছেন উনাকে (ড. ইউনূস) ব্যবহার করবে। রাষ্ট্রের কাজে লাগাবে। আবার উনিও (ড. ইউনূস) বলবেন যে আমি এগুলো করে ফেলেছি তোমরা এগুলো মেনে নাও। মেনে নিবেন আপনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল