ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

দখল-চাঁদাবাজি করেন, তাহলেও আপনিও আওয়ামী লীগ হয়ে গেলেন: ফখরুল

আপনি যদি দখল-চাঁদাবাজি করেন, তাহলেও আপনিও আওয়ামী লীগ হয়ে গেলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
  • আপলোড সময় : ১৮ জুন ২০২৫, দুপুর ৩:১৯ সময়
  • আপডেট সময় : ১৮ জুন ২০২৫, দুপুর ৩:১৯ সময়
দখল-চাঁদাবাজি করেন, তাহলেও আপনিও আওয়ামী লীগ হয়ে গেলেন: ফখরুল ছবি : সংগৃহীত
আপনি যদি দখল-চাঁদাবাজি করেন, তাহলেও আপনিও আওয়ামী লীগ হয়ে গেলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সব দুর্নীতি, চাঁদাবাজির বিরুদ্ধেই আমাদের সংগ্রাম।

আজ বুধবার এক অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, কোনো কিছু জোর করে দখল করে, চাঁদাবাজি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি।

আইন যেন নিজের হাতে তুলে না নিই।

লন্ডনের বৈঠককে কেন্দ্র করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের তারিখ ও সময় নিয়ে যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব সৃষ্টি হচ্ছিল তখনই এই বৈঠক দেশের মানুষকে স্বস্তি দিয়েছে। এই বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা।

তিনি আরো বলেন, আমরা বলেছিলাম, ডিসেম্বরে নির্বাচন চাই।

অন্যদিকে ড. ইউনূস এপ্রিলে নির্বাচনের ঘোষণা দিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলোচনার মাধ্যমে সেটি ফেব্রুয়ারিতে নিয়ে এলেন, তিনি ডিসেম্বরে অনড় ছিলেন না। এটি একজন দেশনায়কের গুণ। দেশ ও জাতির জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করেন তিনি।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল