ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

বাংলাদেশ ১ নম্বর দল হতে পারবে না কেন প্রশ্ন বুলবুলের

বাংলাদেশ ক্রিকেটের টেস্ট স্ট্যাটাসের রজতজয়ন্তী উপলক্ষ্যে বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছে বিসিবি। এই আয়োজনের অংশ হিসেবে আজ শনিবার
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৫, দুপুর ২:৩২ সময়
  • আপডেট সময় : ২৮ জুন ২০২৫, দুপুর ২:৩২ সময়
বাংলাদেশ ১ নম্বর দল হতে পারবে না কেন প্রশ্ন বুলবুলের ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেটের টেস্ট স্ট্যাটাসের রজতজয়ন্তী উপলক্ষ্যে বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছে বিসিবি। এই আয়োজনের অংশ হিসেবে আজ শনিবার রংপুরে গিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়া বোর্ডের বেশ কয়েকজন কর্মকর্তাও রয়েছেন সঙ্গে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের সঙ্গে রংপুরের ক্রিকেটাররাও যোগ দেন।

ক্রিকেটার নাসির হোসেনকেও দেখা দেখা গেছে সেখানে। রংপুরে উপস্থিত হয়ে বিসিবি সভাপতি বুলবুলের প্রশ্ন কেন বাংলাদেশ দল সব ফরম্যাটে এক নম্বর হতে পারবে না। বুলবুল বলছিলেন, 'দেখেন আমরা পৃথিবীর সেরা ১২ দলের ভেতরে, আমরা সব সময় সাত-আট-নয়-দশের মধ্যে থাকি। কেন আমরা ১ নম্বর দল হতে পারবো না? কেন আমরা ১ নম্বর টেস্ট দল হতে পারব না। কেন আমরা ১ নম্বর টি-টোয়েন্টি দল হতে পারব না।' 

'কেন ১ নম্বর ওয়ানডে দল হতে পারবো না ছেলেরা এবং মেয়েরা। এটা শুধু সময়ের ব্যাপার, আমাদের সকলের একসঙ্গে কাজ করতে হবে। এই বাচ্চারা যে এখন স্বপ্ন দেখছে এই স্বপ্নটাকে কিভাবে বাস্তবায়িত করতে পারি সেটা লক্ষ্য থাকবে।'- যোগ করেন বিসিবি সভাপতি।

এদিকে, গতকাল যুক্তরাষ্ট্র থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় সাবেক ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ বলেন, 'শনিবার (২৮ জুন) রংপুরের ক্রিকেটের আঁতুরঘর ক্রিকেট গার্ডেন মাঠ পরিদর্শন করবেন, বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, বোর্ড পরিচালকসহ দায়িত্বশীল ব্যক্তিরা।

তারা জেলা ক্রীড়া সংস্থার সাথে আলোচনা করবেন। আমি বুলবুল ভাইয়ের কাছে আবেদন রাখবো, আমাদের এমন কোন প্রতিশ্রুতি দিয়েন না, যেটা আপনারা বাস্তবায়ন করতে পারবেন না। বিভাগীয় পর্যায়ে ক্রিকেটে যে ধরনের সুযোগ-সুবিধা প্রয়োজন, আমরা আপাতত সেটাই চাই। এটা আমাদের মৌলিক অধিকার।'
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল