ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

রংপুরবাসীর জন্য নতুন স্বপ্ন দেখালেন বিসিবি সভাপতি

টেস্ট স্ট্যাটাস পাওয়ার রজত জয়ন্তী উপলক্ষ্যে সারাদেশে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য আয়োজন করেছে বিসিবি। তারই ধারাবাহিকতায় আজ রংপুর ক্রিকেট গার্ডেনে
  • আপলোড সময় : ২৮ জুন ২০২৫, বিকাল ৫:২৭ সময়
  • আপডেট সময় : ২৮ জুন ২০২৫, বিকাল ৫:২৭ সময়
রংপুরবাসীর জন্য নতুন স্বপ্ন দেখালেন বিসিবি সভাপতি ছবি : সংগৃহীত
টেস্ট স্ট্যাটাস পাওয়ার রজত জয়ন্তী উপলক্ষ্যে সারাদেশে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য আয়োজন করেছে বিসিবি। তারই ধারাবাহিকতায় আজ রংপুর ক্রিকেট গার্ডেনে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান। যেখানে অংশ নিয়ে রংপুরের ক্রিকেটকে এগিয়ে নিতে সবধরনের চেষ্টা করা হবে জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।

শনিবার (২৫ জুন) সকাল ১০টায় রংপুর ক্রিকেট গার্ডেনে দিনব্যাপী আয়োজনে অংশ নেন তিনি।

এ সময় ক্রিকেট গার্ডেনের আউটফিল্ড দেখে হতাশা প্রকাশ করেন বোর্ড সভাপতি। তার ভাষ্য, ক্রিকেট মাঠের জন্য এমন আউটফিল্ড কখনোই গ্রহণযোগ্য নয়। এখানে আরও ভালো করার সুযোগ রয়েছে। তাই রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, একাডেমি এবং আধুনিক সুযোগ-সুবিধা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। বিষয়টি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করার কথাও জানান।

তিনি বলেন, ক্রিকেটকে কেন্দ্র করে তরুণদের যে স্বপ্ন ও সম্ভাবনা তৈরি হচ্ছে, তা শুধু রাজধানী নয় পৌঁছে দিতে হবে প্রতিটি অঞ্চলে। রংপুর সবসময়ই খেলোয়াড়দের পারফরম্যান্সে এগিয়ে, কিন্তু এখানে সুযোগ-সুবিধা সীমিত। এবার সমতার ভিত্তিতে কাজ করা হবে।

এ ছাড়াও রংপুরের ক্রীড়াবিদ, সংগঠক ও খেলোয়াড়রা বিসিবি সভাপতির সফর ও ঘোষণাকে স্বাগত জানিয়ে তার দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল, জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনসহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও খেলোয়াড়রা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল