ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ, পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী মহারণ আজ

সবকিছু আজকের মহারণেই নির্ধারিত হবে। পাল্লেকেলেতে বিকাল ৩টায় মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন
  • আপলোড সময় : ৮ জুলাই ২০২৫, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৫, সকাল ৯:৫০ সময়
ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ, পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী মহারণ আজ
সবকিছু আজকের মহারণেই নির্ধারিত হবে। পাল্লেকেলেতে বিকাল ৩টায় মাঠে নামছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন সমতায় (১-১)। আজকের ম্যাচে জয়লাভ করলে লঙ্কানদের মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করে ইতিহাস গড়বে টাইগাররা।

দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত প্রত্যাবর্তন করে আত্মবিশ্বাস ফিরিয়েছে বাংলাদেশ। ব্যাট-বল ও ফিল্ডিং—তিন বিভাগেই ছিল দৃঢ়তা। বিশেষ করে তানভীর ইসলামের ঘূর্ণি জাদুতে পাঁচটি উইকেট এবং শামীম হোসেন পাটোয়ারির দারুণ বোলিং বাংলাদেশকে এনে দেয় কাঙ্ক্ষিত জয়। আজ সেই ছন্দ ধরে রাখতে চান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও তার দল।

তবে আজকের ম্যাচের সবচেয়ে বড় অনিশ্চয়তা—আবহাওয়া। পাল্লেকেলেতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতীতেও এই ভেন্যুতে বাংলাদেশের দুটি সিরিজ বৃষ্টির কারণে নিষ্পত্তিহীন থেকেছে। এবারও যদি এমন কিছু ঘটে, তাহলে তৃতীয়বারের মতো হতাশ হতে পারে বাংলাদেশ।

লঙ্কানরা অবশ্য ঘরের মাঠে সিরিজ হাতছাড়া করতে চায় না। দ্বিতীয় ম্যাচে হেরে কিছুটা চাপে থাকলেও শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ দলটি। সিরিজ নির্ধারণী লড়াইয়ে দুই দলই ব্যাটিংয়ে আলাদা মনোযোগ দিয়েছে। প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার পর দ্বিতীয় ম্যাচে ধাক্কা খেয়েছে শ্রীলঙ্কার টপ অর্ডার। তাই ফাইনালের আগে ব্যাটারদের প্রস্তুতিতে ছিল বাড়তি মনোযোগ।

গতকাল শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক থিলিনা কান্দাম্বি বলেন, “পাল্লেকেলের উইকেট কলম্বোর চেয়ে আলাদা—এটা সবাই জানে। বাংলাদেশ মাঝের ওভারগুলোতে খুবই চমৎকার বল করে, এটা আমরা বিশ্লেষণ করেছি। আশা করি ফলাফল আমাদের পক্ষে যাবে।”

দুই দলেরই লক্ষ্য এক—জয়। এখন দেখার পালা, মাঠের লড়াইয়ে কারা বাজিমাত করে ইতিহাস গড়ে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল