ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

৯৬ বাংলাদেশিসহ ১৩১ জনকে ফেরত পাঠালো কুয়ালালামপুর বিমানবন্দর কর্তৃপক্ষ

প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) টার্মিনাল-১ থেকে ৯৬ বাংলাদেশিসহ মোট ১৩১ জন বিদেশিকে
  • আপলোড সময় : ১৫ জুলাই ২০২৫, দুপুর ২:১৫ সময়
  • আপডেট সময় : ১৫ জুলাই ২০২৫, দুপুর ২:১৫ সময়
৯৬ বাংলাদেশিসহ ১৩১ জনকে ফেরত পাঠালো কুয়ালালামপুর বিমানবন্দর কর্তৃপক্ষ
প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (কেএলআইএ) টার্মিনাল-১ থেকে ৯৬ বাংলাদেশিসহ মোট ১৩১ জন বিদেশিকে ফেরত পাঠানো হয়েছে।

সোমবার (১৪ জুলাই) এক বিবৃতিতে মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি জানায়, সন্দেহজনক আবাসনের বুকিং, ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে ব্যর্থতা এবং পর্যাপ্ত আর্থিক প্রমাণ না থাকাসহ একাধিক কারণে এসব ব্যক্তির দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কিছু ভ্রমণকারী এক মাস থাকার পরিকল্পনার কথা বললেও তাদের কাছে ছিল মাত্র ৫০০ রিঙ্গিত, যা তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ সৃষ্টি করে।

মালয়েশিয়ার ইংরেজি দৈনিক দি সান–এর খবরে বলা হয়, গত ১১ জুলাই বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত কেএলআইএ টার্মিনাল-১–এর আন্তর্জাতিক আগমন হল এবং সি-ওয়ান থেকে সি-৩৭ পর্যন্ত ডিপার্চার গেট এলাকায় ৩০০ জনেরও বেশি বিদেশি নাগরিকের স্ক্রিনিং করা হয়।

ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৯৬ জন বাংলাদেশি পুরুষ, ৩০ জন পাকিস্তানি পুরুষ এবং ৫ জন ইন্দোনেশীয় নাগরিক।

মালয়েশীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করা তাদের অগ্রাধিকার। জাল কাগজপত্র কিংবা সন্দেহজনক উদ্দেশ্যে কেউ মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করে তারা।

দেশটিতে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশিদের উদ্দেশে কর্তৃপক্ষ বলেছে, মালয়েশিয়ায় প্রবেশের পূর্বে তাদের ভ্রমণ সংক্রান্ত নথিপত্র, আবাসনের পরিকল্পনা এবং আর্থিক সংস্থান যথাযথ এবং পর্যাপ্ত কিনা, তা নিশ্চিত করতে হবে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’