ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

বোনাসের ১০ কোটি টাকা কর্মীদের দিলেন গার্দিওলা

দীর্ঘ অপেক্ষার পর এবারের মৌসুমে প্রথম চ্যাম্পিয়নস লিগ জিতেছে ম্যানচেস্টার সিটি। শুধু স্বপ্ন পূরণই হয়নি তাদের এর সঙ্গে
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ১১:১৮ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ১১:১৮ সময়
বোনাসের ১০ কোটি টাকা কর্মীদের দিলেন গার্দিওলা ছবি : সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর এবারের মৌসুমে প্রথম চ্যাম্পিয়নস লিগ জিতেছে ম্যানচেস্টার সিটি। শুধু স্বপ্ন পূরণই হয়নি তাদের এর সঙ্গে ইতিহাসও গড়েছে তারা। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ‘ট্রেবল’ জয়ের রেকর্ড গড়েছে তারা।

এমন দুর্দান্ত মৌসুমে কাটানোর ফলস্বরূপ খেলোয়াড়দের বোনাসের প্রাপ্তি ঘটেছে। বাদ যাননি সিটির ট্রেবল জয়ের নেপথ্যের কারিগর পেপ গার্দিওলাও। তবে বোনাস হিসেবে পাওয়া অর্থটা নিজেদের পকেটে রাখেননি স্প্যানিশ কোচ। ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার বোনাস সিটির কর্মীদের দিয়ে দিয়েছেন তিনি। এমন উদারতায় বেশ প্রশংসিত হচ্ছেন তিনি।

বোনাসের অঙ্কটা আবার কম নয়। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৩৩ লাখ টাকা। যার সবটাই গার্দিওলা দিয়েছেন কর্মীদের। অঙ্কটা নির্দিষ্টভাবে জানা না গেলেও এমনি হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন। সিটি কোচের এই উদারতা নতুন নয়, এর আগেও তিনি এমনটি করেছেন। সিটির নিরাপত্তাকর্মী থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক কর্মীরা গার্দিওলার বোনাসের ভাগ পাবেন।

সিটির ট্রেবল জয়ের আনন্দ শেষে খুব দ্রুতই গার্দিওলাকে কাজে নামতে হবে। কেননা এই অর্জন ধরে রাখতে হলে নতুন মৌসুমের জন্য আবার দল গোছানোর কাজ শুরু করতে হবে। মেইল অনলাইন জানিয়েছ, আনন্দের মাঝেই নাকি কাজও শুরু হয়েছে। দলের অধিনায়ক ইলকাই গুন্দোয়ানকে দিয়েই সেটা শুরু হয়েছে। বার্সেলোনায় তাঁর যাওয়া আটকাতে আগের থেকে বেশি অর্থের অফার দিয়েছে সিটি। সঙ্গে স্কোয়াড আরও শক্তিশালী করতে দলবদলে নতুন খেলোয়াড় কেনার পরিকল্পনাও করেছে সিটিজেনরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’