ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা চালু

ঢাকা, ১৬ জুলাই ২০২৫: মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় পরিসরের একটি স্বস্তির খবর এসেছে। এখন থেকে প্রবাসী
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৫, সকাল ৯:১ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৫, সকাল ৯:১ সময়
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসা চালু
ঢাকা, ১৬ জুলাই ২০২৫: মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় পরিসরের একটি স্বস্তির খবর এসেছে। এখন থেকে প্রবাসী বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা পাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের মে মাসে মালয়েশিয়া সফরের সময় ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। উক্ত বৈঠকে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের চলাচলজনিত সমস্যার বিষয়ে গুরুত্বসহ আলোচনা হয়।

এরই ধারাবাহিকতায় গত ১০ জুলাই মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালকের পক্ষে একটি পরিপত্র জারি করা হয়, যেখানে বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালুর ঘোষণা দেওয়া হয়।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, "এই সুবিধা চালুর ফলে বাংলাদেশি কর্মীদের যাতায়াতে আর বাধা থাকবে না। আগে যেখানে সিঙ্গেল এন্ট্রি ভিসা থাকায় নানা জটিলতা ও হয়রানি পোহাতে হতো, এখন সেটি থাকবে না।"

তিনি আরও জানান, যেসব বাংলাদেশি কর্মী আগে থেকেই সিঙ্গেল এন্ট্রি ভিসা ও টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (পিএলকেএস) নিয়ে কাজ করছেন, তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে না। পিএলকেএস নবায়নের সময় স্বয়ংক্রিয়ভাবে মাল্টিপল ভিসা প্রদান করা হবে।

এছাড়া যেসব কর্মীর পিএলকেএস এখনও বৈধ রয়েছে, তারা নতুন মাল্টিপল ভিসা ছাড়াই মালয়েশিয়া ও বাংলাদেশে আসা-যাওয়া করতে পারবেন। এই বিষয়ে মালয়েশিয়ার সকল আন্তর্জাতিক বিমানবন্দর ও স্থলবন্দরে পরিপত্র পাঠিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মালয়েশিয়া বর্তমানে ১৫টি দেশ থেকে কর্মী গ্রহণ করলেও এতদিন কেবল বাংলাদেশি কর্মীদেরই সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো। ফলে তারা একাধিকবার দেশে যাওয়া-আসার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। নতুন এই সিদ্ধান্তে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের একটি বড় সমস্যা সমাধান হলো।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’