ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

রিশাদ এগোলেন ১২ ধাপ, টেস্টে শীর্ষ দশের ৫ জনই অস্ট্রেলিয়ার

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো বোলিংয়ের পুরস্কার পেলেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন। আইসিসির সাপ্তাহিক র‌্যাঙ্কিংয়ে বেশ বড় লাফ
  • আপলোড সময় : ১৬ জুলাই ২০২৫, দুপুর ৪:১০ সময়
  • আপডেট সময় : ১৬ জুলাই ২০২৫, দুপুর ৪:১০ সময়
রিশাদ এগোলেন ১২ ধাপ, টেস্টে শীর্ষ দশের ৫ জনই অস্ট্রেলিয়ার ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভালো বোলিংয়ের পুরস্কার পেলেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন। আইসিসির সাপ্তাহিক র‌্যাঙ্কিংয়ে বেশ বড় লাফ দিয়েছেন তিনি। আজ প্রকাশিত হালনাগাদ টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন রিশাদ। টি–টোয়েন্টিতে রিশাদের এটিই সেরা অবস্থান। এর আগে গত বছর  ওয়েস্ট ইন্ডিজ সফর শেষেও একবার ১৭ নম্বরে উঠেছিলেন বাংলাদেশের লেগ স্পিনার।


টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ সমতায় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে প্রথম ম্যাচে ২৪ রানে ১ উইকেট নেন রিশাদ। শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ সে ম্যাচে হেরেছে ৭ রানে। ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ৮৩ রানের জয়ে ৩.২ ওভারে ১৮ রানে ৩ উইকেট নেন রিশাদ।


শ্রীলঙ্কার পেসার নুয়ান তুষারাও ৯ ধাপ এগিয়ে বোলারদের টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন। বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচে একটি করে উইকেট নেন তুষারা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩ উইকেট নেওয়া লঙ্কান বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্ডো ২২ ধাপ লাফ দিয়ে উঠে এসেছেন ৪৮তম স্থানে।


দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়ে ৭৬ রানের ইনিংস খেলা লিটন দাস টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৫তম অবস্থানে। পারভেজ হোসেন ১২ ধাপ উন্নতি করে ৮৫তম স্থানে উঠে এসেছেন। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ৩ ধাপ এগিয়ে আছেন ১৫তম স্থানে।


টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ৩৯ তম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে ২৯ করার পাশাপাশি ১টি উইকেট নেন তিনি। পরের ম্যাচেও নেন ১টি উইকেট।


টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছেন ইংল্যান্ড কিংবদন্তি জো রুট। গত সোমবার লর্ডসে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ২২ রানে জয়ের ম্যাচে দলের প্রথম ইনিংসে সেঞ্চুরি পান রুট। শীর্ষ স্থান থেকে দুইয়ে নেমে গেছেন তাঁর জাতীয় দল সতীর্থ হ্যারি ব্রুক। এ নিয়ে অষ্টমবার টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠলেন রুট। গত ১১ বছরের মধ্যে সবচেয়ে বেশি বয়সী ব্যাটসম্যান হিসেবে শীর্ষে উঠলেন ৩৪ বছর বয়সী রুট। ২০১৪ সালে ৩৭ বছর বয়সে শীর্ষে উঠেছিলেন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।


টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ উন্নতি করে ছয়ে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড। এটা তাঁর ক্যারিয়ারের সেরা র‌্যাঙ্কিং। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংস্টন টেস্টে ম্যাচের চতুর্থ ইনিংসে হ্যাটট্রিক করেন তিনি। একই ইনিংসে ৯ রানে ৬ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক বোলারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই ১০ম স্থানেই আছেন। শীর্ষ দশে পাঁচজনই অস্ট্রেলিয়ান বোলার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল