ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

নাটোরে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব।
  • আপলোড সময় : ২৪ জুলাই ২০২৫, দুপুর ১১:৪৪ সময়
  • আপডেট সময় : ২৪ জুলাই ২০২৫, দুপুর ১১:৪৪ সময়
নাটোরে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতার ছবি : সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার রাত ১০টার দিকে সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে তাকে আদালতে তোলা হবে।


র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল আসাদ জানান, বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইরমাড়ি ব্রীজ এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জগামী মাইক্রোবাসের সাতজন যাত্রী ও চালকসহ মোট আটজন নিহত হয়। ঘটনার পর থেকে ট্রাকচালক মহির উদ্দিন গা ঢাকা দেয়। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় ট্রাক চালককে গ্রেফতার করা হয়।


পরে তাকে বনপাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, বুধবার সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রাম থেকে একটি মাইক্রোবাসে করে সিরাজগঞ্জে রুগী দেখতে যাচ্ছিলেন একই পরিবারের সাতজন। পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আইরমাড়ি ব্রীজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মাইক্রোবাসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ নারী নিহত হন।


মাইক্রোবাসে থাকা অপর তিনজন গুরুতর আহত হলে উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়। আর বাকি দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। মাইক্রোবাসে থাকা চালকসহ মোট আটজনই মৃত্যুবরণ করেন।


নিহতরা হলেন— কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ এলাকার জাহিদুল ইসলাম (৫৫), তার স্ত্রী সেলিনা খাতুন (৫০), বোন ইতি খাতুন (৪৮), চাচাতো বোন আনোয়ারা খাতুন (৫৫), চাচাতো ভাইয়ের স্ত্রী আনোয়ারা খাতুন (৫০), শ্বাশুড়ি আনজুমান আরাা খাতুন (৬৫) ও শ্যালিকা সীমা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসচালক শাহাবুদ্দিন আহমেদ (৪২)।


পরে রাতে সড়ক দুর্ঘটনায় নিহতদের এক আত্মীয় নজরুল ইসলাম বাদী হয়ে ট্রাক চালকের নামে বড়াইগ্রাম থানায় সড়ক নিরাপত্তা আইন-২০১৮ ধারায় একটি মামলা দায়ের করলে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ট্রাক চালককে আটক করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’