ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

ভারতের মণিপুরে মন্ত্রীর বাড়িতে আগুন দিল বিক্ষোভকারীরা

মণিপুরের বাণিজ্যমন্ত্রী নেমচা কিপগেনের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। সেনা তল্লাশি শুরু হয়েছে এলাকায়। গত মঙ্গলবার থেকেই অশান্ত
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ১১:২৮ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ১১:২৮ সময়
ভারতের মণিপুরে মন্ত্রীর বাড়িতে আগুন দিল বিক্ষোভকারীরা ছবি : অনলাইন

মণিপুরের বাণিজ্যমন্ত্রী নেমচা কিপগেনের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। সেনা তল্লাশি শুরু হয়েছে এলাকায়। গত মঙ্গলবার থেকেই অশান্ত মণিপুরের ইম্ফল পশ্চিম অঞ্চল। রাজধানী লাগোয়া এই অঞ্চলে মঙ্গলবারের সংঘাতে নয়জনের মৃত্যু হয়েছিল।

এরপর গতকাল বুধবার বিকেলে ওই অঞ্চলেই রাজ্যের একমাত্র নারী মন্ত্রীর বাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা। তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। মন্ত্রী অবশ্য সে সময় বাড়িতে ছিলেন না।

ঘটনার কিছুক্ষণের মধ্যেই সেনা বাহিনীর জওয়ানেরা উচ্চপদস্থ অফিসারদের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায়। শুরু হয়েছে তল্লাশি অভিযান। তবে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
 
মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের ১২ জনের মন্ত্রিসভায় অন্যতম সদস্য কিগপেন। জনজাতি অধ্যুষিত অঞ্চল থেকে নির্বাচিত হয়েছেন এই কুকি প্রতিনিধি। সংঘাত শুরু হওয়ার পর কিগপেন-সহ ১০ জন কুকি জনপ্রতিনিধি পৃথক কুকি প্রশাসনিক কাঠামোর দাবি জানিয়েছিলেন। তিনি ছাড়াও আরও ছয়জন বিজেপি বিধায়ক এই দাবি জানিয়েছেন।

তার বাড়িতে হামলার ঘটনায় মেইতেইরা যুক্ত বলে স্থানীয় সংবাদপত্রের একটি অংশ দাবি করেছে। কিন্তু প্রশাসনের তরফে এখনো কিছু জানানো হয়নি।

গত ২৪ ঘণ্টায় এই অঞ্চলে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত এবং ঘরছাড়া। বিভিন্ন এলাকায় এখনো গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। রাজধানী ইম্ফল-সহ একাধিক জায়গায় কারফিউ চলছে। বন্ধ ইন্টারনেট পরিষেবা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি মণিপুরে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এসেছেন। সেনা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এরপরেই মুখ্যমন্ত্রী বীরেন সিংহের নেতৃত্বে একটি শান্তিরক্ষা কমিটি তৈরি হয়। কিন্তু মেইতেই এবং কুকি দুই পক্ষই ওই শান্তিরক্ষা কমিটি মানতে রাজি হয়নি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’