ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

নন-ক্যাডারের সংশোধিত গেজেট প্রকাশ, নিয়োগ যে কোনো সময়

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নন-ক্যাডার নিয়োগের সংশোধিত বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে নন-ক্যাডার পদে নিয়োগ জটিলতার
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ১১:৫২ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ১১:৫২ সময়
নন-ক্যাডারের সংশোধিত গেজেট প্রকাশ, নিয়োগ যে কোনো সময় ফাইল ছবি

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নন-ক্যাডার নিয়োগের সংশোধিত বিধিমালা গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এর মাধ্যমে নন-ক্যাডার পদে নিয়োগ জটিলতার অবসান হলো। এতে আটকে থাকা ৪০ তম বিসিএস নন-ক্যাডার নিয়োগের তালিকা দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করা হবে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)।

আজ বুধবার বিকেলে বিজি প্রেস থেকে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩ গেজেট আকারে প্রকাশ হয়।

পিএসসি থেকে জানা যায়, বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণদের মধ্য থেকে নন-ক্যাডার পদে নিয়োগ দিতে ২০১০ সালে বিধিমালা করে সরকার। ২০১৪ সালে সেই বিধিমালা সংশোধন করা হয়। বলা হয়, নন-ক্যাডার শূন্য পদে নিয়োগের অনুরোধ প্রাপ্তি সাপেক্ষে বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে পূরণযোগ্য নন-ক্যাডার পদের বিবরণী ও সংখ্যা প্রকাশ করবে। কিন্তু ২৮ তম থেকে ৪৪ তম বিসিএসের বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার শূন্য পদের বিবরণ ও সংখ্যা উল্লেখ করা হয়নি। এতে তৈরি হয় জটিলতা, নতুন বিধিমালা জারির ফলে এর অবসান হলো। 

কবে নাগাদ ৪০ তম বিসিএসের নন-ক্যাডারের তালিকা প্রকাশ করা হবে এমন প্রশ্নে পিএসসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নন–ক্যাডার নিয়োগ (বিশেষ) বিধিমালার-২০২৩ প্রজ্ঞাপন হাতে পেয়েছি। দ্রুততম সময়ের মধ্যে ৪০ তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগের তালিকা প্রকাশ করা হবে। 

তিনি আরও বলেন, এ বিসিএস থেকে নন-ক্যাডারে প্রায় সাড়ে ৪ হাজার কর্মকর্তা নিয়োগ পেতে পারেন। তবে এ সংখ্যা কিছুটা বাড়তে পারে।

জানা গেছে, ৪০ তম বিসিএসে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণের তালিকায় আছেন ৮ হাজার ১৬৬ জন চাকরিপ্রার্থী। কিন্তু এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও বিধি সংক্রান্ত জটিলতায় নন–ক্যাডারদের নিয়োগ সুপারিশের তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর সংশোধিত বিধিমালাটি যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে। সেখান থেকে গত মঙ্গলবার এটি পাঠানো হয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে। এরপর তা গেজেট আকার প্রকাশের জন্য বিজি প্রেসে যায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’