ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

কারওয়ান বাজারে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৩০

রাজধানীর কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করেছে
  • আপলোড সময় : ১৩ আগস্ট ২০২৫, দুপুর ৩:৫১ সময়
  • আপডেট সময় : ১৩ আগস্ট ২০২৫, দুপুর ৩:৫১ সময়
কারওয়ান বাজারে সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৩০
রাজধানীর কারওয়ান বাজার ও আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) তেজগাঁও বিভাগের তেজগাঁও থানা এলাকায় পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রয়েছে পেশাদার সক্রিয় ছিনতাইকারী, মাদকসেবী, চোর, ডাকাত ও সন্ত্রাসী।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. জনি (২৭), মো. লিটন (১৮), মো. শরীফ মোল্লা (৪০), মো. জামাল (৫০), মো. মনির, মো. সোহাগ মিয়া (৩২), মো. নাজমুল (১৯), মো. সাকিব (২০), মো. রায়মন (২৬), মো. আব্দুর রহমান (১৯), মো. সোহেল হোসেন (২১), মো. তুহিন (১৮), মো. মেহেদি হাসান (২১), মো. আরিফ গাজী (২৩), মো. আকাশ (২২), মো. খায়রুল, মো. রুবেল, মো. মুহিন (১৫), মো. মিঠু (২৩), মো. নাইম ইসলাম (১৯), মো. নাজমুল হোসেন (১৭), মো. জনি ইসলাম (১৮), মো. সুমন (২০), মো. মামুন হাসান (২০), মো. রিপন (৩৪), মো. সুজন (২৬), মো. ফারুক (৫০), সুবেল মিয়া (২৪), শুভ কুমার দাশ (২১) এবং সোহান গাজী (১৯)।

বুধবার (১৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের সার্বিক নির্দেশনায় তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও তেজগাঁও থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’