ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

গরুর পাট খেত খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের ঘটনায় আটক ১০

কুষ্টিয়ার দৌলতপুরে গতকাল বুধবার বিকেলে গরুর পাট খেত খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই কৃষকের মৃত্যু হয়।
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ১২:৩৯ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ১২:৩৯ সময়
গরুর পাট খেত খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতের ঘটনায় আটক ১০ ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

কুষ্টিয়ার দৌলতপুরে গতকাল বুধবার বিকেলে গরুর পাট খেত খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই কৃষকের মৃত্যু হয়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত ১০ জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

জানা যায়, বুধবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভুরকাপাড়া গ্রামের হাটখোলাপাড়া এলাকায় বজলু মালিথার জমিতে সরদার গ্রুপের ফরিদ খসরুর গরু পাট খেয়ে ফেলে। এ নিয়ে ঝগড়া-বিবাদ শুরু হয়। গরুর পাট খাওয়াকে কেন্দ্র করে একপর্যায়ে সরদার গ্রুপের লোকজন উজ্জ্বল সর্দারের নেতৃত্বে মালিথা গ্রুপের ওপর হামলা করেন। তাদের হামলায় দুজনের মৃত্যু হয়। এতে অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতেরা হলেন উপজেলার মরিচা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভুরকাপাড়া গ্রামের হাটখোলাপাড়া এলাকায় রহমত মালিথার ছেলে শরিফুল মালিথা ওরফে ভেলশ মালিথা (৪৩) ও ঘেতু মালিথার ছেলে বজলু মালিথা (৪২)।

 এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে উজ্জ্বল সর্দারের বাড়ি থেকে বিপুল পরিমাণে দেশিও অস্ত্রসহ একটি আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ওসি মজিবুর রহমান আরও বলেন, ‘ঘটনার পর থেকে আজ ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণে দেশিও অস্ত্রসহ একটি আগ্নেয় অস্ত্র উদ্ধারএ হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’