ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

সোহান-সাইফকে জাতীয় দলে দেখে নির্বাচকদের যা বললেন রাজিন

নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরলেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। প্রায় তিন বছর
  • আপলোড সময় : ২৬ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৭ সময়
  • আপডেট সময় : ২৬ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৭ সময়
সোহান-সাইফকে জাতীয় দলে দেখে নির্বাচকদের যা বললেন রাজিন ছবি : সংগৃহীত

নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ফিরলেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। প্রায় তিন বছর পর জাতীয় দলে সুযোগ পেয়ে আলোচনায় এসেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এ প্রত্যাবর্তন-এমনটাই মনে করছেন সাবেক ক্রিকেটার ও বিসিবি কোচ রাজিন সালেহ।


সোহানকে দলে নেওয়ায় নির্বাচকদের সাধুবাদ জানিয়েছেন রাজিন, ‘নতুন যে টিমটা হয়েছে আমি তাদেরকে সাধুবাদ জানাই, যারা সিলেক্টর তাদেরকে ধন্যবাদ যে সোহানকে সুযোগ দেয়ার জন্য। সোহানের আসলে জায়গাটা প্রাপ্য এবং উনারা সঠিক সময়ে ওকে নিয়েছে এবং সাইফ হাসানকে সুযোগ দিয়েছে। আমি মনে করি টিম অনেক ভালো হয়েছে।’


সোহানের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করা সাইফ হাসানও এবার সুযোগ পেয়েছেন। তাদের অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের শক্তি বাড়াবে বলে মনে করেন রাজিন।


৯ সেপ্টেম্বর শুরু এশিয়া কাপকে সামনে রেখে তিনি দল নিয়ে আশাবাদী। যদিও অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটার এখন আর দলে নেই, তবুও বর্তমান দলকে যথেষ্ট পরিপক্ব মনে করছেন এই সাবেক টাইগার। রাজিন বলেন, ‘যখন পাঁচ মানে পান্ডব চলে গিয়েছে তখন তো অভিজ্ঞতা অবশ্যই কমে গিয়েছে। বাট এখন যারা আছেন, বলবো না যে অভিজ্ঞতা নাই। কেননা যারা বাংলাদেশ টিমে খেলছে, বেশিরভাগই কিন্তু প্লেয়াররা চার-পাঁচ বছর খেলে ফেলেছে। তো আমি মনে করি না যে এখানে অভিজ্ঞতার অভাব আছে এবং যারা খেলতেছে তারা সক্ষম এবং তারা পারফর্ম করা অবশ্যই উচিত।’


এশিয়া কাপে দল থেকে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা না করলেও অন্তত সেমিফাইনাল পর্যন্ত খেলার সামর্থ্য আছে বলে বিশ্বাস রাজিনের, ‘আমি বলতেছি না যে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে যাক বাংলাদেশ টিম। আমাদের টিমটা যদি সেমিফাইনাল খেলে এবং ফাইনালে যায়, আমি মনে করি যে খুশি হবো। আমাদের এই টিমটা সেমিফাইনাল খেলার মত টিম এখন।’


বাংলাদেশ ৩০ আগস্ট নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দিয়ে মাঠে নামবে। এরপর ১ ও ৩ সেপ্টেম্বর সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। সেখান থেকেই এশিয়া কাপে অংশ নিতে দেশ ছাড়বে দল। আগামী ১১ সেপ্টেম্বর হংকং, ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপ মিশন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল