ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

সাকিবের নিয়ন্ত্রিত বোলিং, তারপরও হারল অ্যান্টিগা

ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে আলোচনার কেন্দ্রেই ছিলেন সাকিব আল হাসান। তবে তার ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বলতা থাকলেও আসেনি
  • আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৫, দুপুর ১২:৫৪ সময়
  • আপডেট সময় : ২৮ আগস্ট ২০২৫, দুপুর ১২:৫৪ সময়
সাকিবের নিয়ন্ত্রিত বোলিং, তারপরও হারল অ্যান্টিগা ছবি : সংগৃহীত

ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে আলোচনার কেন্দ্রেই ছিলেন সাকিব আল হাসান। তবে তার ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বলতা থাকলেও আসেনি দলীয় সাফল্য। আজ বাংলাদেশ সময় বৃহস্পতিবার ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৬ রান তোলে অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স। সেই রান তাড়া করতে নেমে ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় নাইট রাইডার্স।


আগের ম্যাচে বিধ্বংসী বোলিংয়ে ম্যাচসেরা হয়েছিলেন সাকিব। এবারও বল হাতে নিয়ন্ত্রিত স্পেল করেছেন তিনি। ক্যারিবীয় প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো চার ওভার পূর্ণ করে এক উইকেট পান বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ইনিংসের চতুর্থ ওভারেই ফিরিয়ে দেন নাইট রাইডার্সের ওপেনার কলিন মানরোকে। তবে এরপর কেসি কার্টি ও অ্যালেক্স হেলসের জুটির সামনে অসহায় হয়ে পড়ে তার দল।


ব্যাট হাতে সাকিব ছিলেন ব্যর্থ। ১৪ বলে মাত্র ১৩ রান করে ফিরে যান তিনি। অ্যান্টিগার ইনিংসে ভরসা জুগিয়েছিলেন জুয়েল অ্যান্ড্রু (৪০), ইমাদ ওয়াসিম (৩৭*) ও উসামা মির (৩৪)। কিন্তু নির্ধারিত ওভারে বড় সংগ্রহ গড়ে তুলতে ব্যর্থ হয় দলটি। ত্রিনবাগোর বোলারদের মধ্যে মোহাম্মদ আমির ৩টি, আর আকিল হোসেন ও আন্দ্রে রাসেল ২টি করে উইকেট নেন।


লক্ষ্য তাড়ায় নামা ত্রিনবাগো শুরুতেই একটি ধাক্কা খেলেও পরে আর অ্যান্টিগার বোলারদের কোনো সুযোগ দেননি। হেলস অপরাজিত ৫৫ রানে ম্যাচ শেষ করেন, পুরান ঝড়ো ২৩ রান করেন মাত্র ১১ বলে। ফলে সাকিবের একক প্রচেষ্টা দলের জন্য যথেষ্ট হয়নি।


তবুও সাত ম্যাচ শেষে তিন জয় নিয়ে অ্যান্টিগা এখনও পয়েন্ট টেবিলের শীর্ষে। তবে তাদের চেয়ে কম ম্যাচ খেলা প্রতিদ্বন্দ্বীরা এগিয়ে এলে কঠিন হয়ে পড়তে পারে শীর্ষস্থান ধরে রাখা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল