ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

১৩ বছর পর বাংলাদেশ-নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি
  • আপলোড সময় : ৩০ আগস্ট ২০২৫, দুপুর ৪:৪৩ সময়
  • আপডেট সময় : ৩০ আগস্ট ২০২৫, দুপুর ৪:৪৩ সময়
১৩ বছর পর বাংলাদেশ-নেদারল্যান্ডস দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ ছবি : সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। শনিবার (৩০ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। দীর্ঘ ১৩ বছর পর এটিই হবে দু’দলের সংক্ষিপ্ত ফরম্যাটের কোনো সিরিজ।


আগের ৫ বারের দেখায় ৪ বারই জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ২০১২ সালে অনুষ্ঠেয় সিরিজের শেষ ম্যাচে একমাত্র জয় পেয়েছিল ডাচরা। এরপর আইসিসির বৈশ্বিক আসর (টি-টোয়েন্টি বিশ্বকাপ) ছাড়া মুখোমুখি হয়নি দু’দল। সবশেষ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জিতেছিল ২৫ রানে।


সাম্প্রতিক সময়ে টি–টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর তারা বেশ আত্মবিশ্বাসী।


মূলত, এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সিরিজটিকে গুরুত্ব দিচ্ছে স্বাগতিকরা। সিরিজটি এফিটিপির বাইরে গিয়ে আয়োজনই করা হয়েছে মহাদেশীয় প্রতিযোগিতার প্রস্তুতির জন্য। অপরদিকে, নেদারল্যান্ডস সিরিজটিকে দেখছে ২০২৬ বিশ্বকাপের অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ হিসেবে। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।


বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও সাইফুদ্দিন।


নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোয়েস, ম্যাক্স ও’দাউদ, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেডরিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্টিয়ান ব্র্যাট ও টিম প্রিঙ্গেল।


একই ভেন্যু ও সময়ে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল