ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

রাতে প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি লিভারপুল-আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালকে আতিথ্য দিবে লিভারপুল। রোববার (৩১ আগস্ট) অ্যানফিল্ডে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৫, দুপুর ১১:৪৬ সময়
  • আপডেট সময় : ৩১ আগস্ট ২০২৫, দুপুর ১১:৪৬ সময়
রাতে প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি লিভারপুল-আর্সেনাল ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালকে আতিথ্য দিবে লিভারপুল। রোববার (৩১ আগস্ট) অ্যানফিল্ডে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৯টায়।


টানা দুই ম্যাচ জিতে এবারের মৌসুম শুরু করেছে লিভারপুল ও আর্সেনাল। তবে, সেটপিসে আর্সেনালের সাম্প্রতিক সাফল্য চিন্তার ভাঁজ ফেলেছে অলরেড কোচ আর্না স্লটের কপালে।


লিভারপুলের হয়ে দুর্দান্ত শুরু করেছেন নতুন সাইনিং হুগো একিতিকে। জার্মান ক্লাব এইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্ট থেকে উড়ে আসা এ ফরাসি তারকা গোল পেয়েছেন নতুন ক্লাবের প্রথম দুই ম্যাচেই।


তবে অ্যানফিল্ডে এক যুগের বেশি জয় নেই আর্সেনালের। এই পরিসংখ্যান ভাঙার সুযোগ এবার গানারদের সামনে। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে নতুন মৌসুম শুরু করা গানাররা পরের ম্যাচে লিডস ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে।


সে ম্যাচে জোড়া গোল করে প্রিমিয়ার লিগে নিজের আগমনী বার্তাও বেশ জোরালোভাবে দিয়েছেন ভিক্টর গিয়োকেরেস।


উল্লেখ্য, জয়ী দলের সুযোগ থাকবে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল