ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

সিরাজগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ৩

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারী ও এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। তবে এখনো তাদের
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ১২:৫২ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ১২:৫২ সময়
সিরাজগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ৩ ছবি: অনলাইন

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারী ও এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি। এ সময় আহত হয়েছে আরও দুজন। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বদরুল কবীর বলেন, সকালে সিরাজগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস বগুড়ার দিকে যাচ্ছিল। বাসটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ব্রিজ এলাকায় পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাযাত্রী অজ্ঞাতপরিচয় এক নারী ও এক শিশুসহ তিনজন নিহত হয়। এ সময় আরও দুই যাত্রী আহত হয়। আহতদের সিরাজগঞ্জ ও বগুড়ার হাসপাতালে পাঠানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’