ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

বিসিবি নির্বাচন ও উইন্ডিজ সিরিজ-এক সঙ্গে দুই উত্তাপ!

আগামী অক্টোবর মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে এবং তিন
  • আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৩৯ সময়
  • আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৩৯ সময়
বিসিবি নির্বাচন ও উইন্ডিজ সিরিজ-এক সঙ্গে দুই উত্তাপ! ছবি : সংগৃহীত

আগামী অক্টোবর মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ। তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৫ অক্টোবর ঢাকায় পা রাখবে ক্যারিবিয়ানরা। ঠিক ওই মাসেই অনুষ্ঠিত হওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন!


বাংলাদেশ-উইন্ডিজ সিরিজটি শুরু হবে ওয়ানডে দিয়ে। প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাকি একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি হবে চট্টগ্রামে। সর্বশেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৮ অক্টোবর এবং শেষ ম্যাচ হবে ১ নভেম্বর।


গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ। সেই সফরে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে সমতায় শেষ হলেও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। তবে ইতিহাস গড়ে প্রথমবারের মতো প্রতিপক্ষকে তাদের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই করেছিল বাংলাদেশ দল।


অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। এরই মধ্যে গুঞ্জন উঠেছিল বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে রেখে ‘অ্যাডহক কমিটি’ গঠনের। তবে ক্লাব সংগঠনগুলোর প্রতিবাদের পর নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিবি। গতকাল সিলেটে অনুষ্ঠিত বোর্ড সভায় বিষয়টি আলোচিত হয়। নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ৪ অক্টোবর।


এদিকে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নির্বাচনী ময়দানে প্রবেশে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে। ফলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে বিসিবি নির্বাচন নিয়েই এখন ক্রিকেট অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনা।


অন্যদিকে মাঠের ক্রিকেটে বাংলাদেশ দারুণ ফর্মে আছে। নেদারল্যান্ডসের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এর মধ্য দিয়ে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় এসেছিল।


বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই সাফল্যের কৃতিত্ব দিয়েছেন খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের। তিনি জানান, ‘বোর্ড, সাপোর্ট স্টাফ আর ক্রিকেটার-এই তিনটি টিমের বোঝাপড়া থাকলেই সাফল্য আসে। তবে সবচেয়ে বড় কৃতিত্ব খেলোয়াড়দের।’


তিনি আরও যোগ করেন, সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে ধারাবাহিক পারফরম্যান্স দলকে আত্মবিশ্বাস দিচ্ছে। খেলোয়াড়রা এখন শুধু জয়ে খুশি না হয়ে উন্নতির জায়গাগুলো খুঁজছে, যা দলের জন্য ইতিবাচক দিক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল