ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

এশিয়া কাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে আফগানিস্তান-হংকং

আজ পর্দা উঠছে এশিয়া কাপের ১৭তম আসরের। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় উদ্বোধনী ম্যাচে লড়বে
  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩১ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩১ সময়
এশিয়া কাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে আফগানিস্তান-হংকং ছবি : সংগৃহীত

আজ পর্দা উঠছে এশিয়া কাপের ১৭তম আসরের। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় উদ্বোধনী ম্যাচে লড়বে আফগানিস্তান-হংকং।


এশিয়া কাপের আগের ১৬ আসরের ১৪টিই হয়েছে ওয়ানডে ফরম্যাটে। এই নিয়ে তৃতীয় বারেরমত টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এই টুর্ণামেন্ট। বাংলাদেশ গ্রুপ পর্বের তিনটি ম্যাচই খেলবে আবুধাবিতে। টুর্নামেন্টে তিনবার ফাইনাল খেলা বাংলাদেশের এবারের প্রত্যাশা শিরোপা জয়।


বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের এশিয়া কাপ মিশন। তবে গ্রুপ পর্ব পেরোতে শ্রীলঙ্কা-আফগানিস্তানের মত দলের বিপক্ষে লড়তে হবে লিটন তাসকিনদের। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে। সেখানেই প্রত্যেকেই একবার করে লড়বে একে অপরের সাথে। এরপর সেরা দুই দল খেলবে ফাইনাল। ৮ দলের ১৯ ম্যাচের লড়াই শেষে এশিয়ান সেরার মুকুট পরবে কারা, যানা যাবে ২৮ সেপ্টেম্বর।


অপরদিকে, এশিয়া কাপের ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল। তার সাথে দ্বিতীয় আম্পায়ার হিসেবে থাকবেন শ্রীলঙ্কার রুচিরা পালিয়াগুরুগে।


উল্লেখ্য, এবারের এশিয়া কাপকে ঘিরে ক্রিকেট বিশ্বে এরইমধ্যে তৈরি হয়েছে দারুণ উত্তেজনা। আয়োজক হিসেবে সংযুক্ত আরব আমিরাত প্রস্তুত করেছে আধুনিক ভেন্যু। আর মাঠে নামতে যাচ্ছে এশিয়ার শক্তিশালী আটটি দল – ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, আরব আমিরাত, ওমান এবং হংকং।


এবারের টুর্নামেন্টটিও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল উঠবে সুপার ফোরে, সেখান থেকে নির্ধারিত হবে ফাইনালের দুই প্রতিদ্বন্দ্বী। ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে ইতোমধ্যেই অনেক স্মরণীয় ম্যাচ, এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও অনুষ্ঠিত হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল