ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

আর্জেন্টিনার আজকের ম্যাচ টিভি চ্যানেল সম্প্রচার করছে না

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। দুটিই ছিল নিজেদের মাটিতে। আজ তৃতীয় প্রীতি ম্যাচ খেলতে
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ৩:৫৬ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ৩:৫৬ সময়
আর্জেন্টিনার আজকের ম্যাচ টিভি চ্যানেল সম্প্রচার করছে না অনুশীলন করছেন মেসি

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। দুটিই ছিল নিজেদের মাটিতে। আজ তৃতীয় প্রীতি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা। এবার নিজেদের নয়, নয় প্রতিপক্ষের মাঠেও। আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া প্রীতি ম্যাচটি হবে চীনে। 

এশিয়া সফরে এসে মেসি-মারিয়ারা উষ্ণতা ছড়াচ্ছেন বেইজিংয়ে। কিন্তু এশিয়ায় খেলা হলেও দুঃসংবাদ রয়েছে বাংলাদেশের আর্জেন্টিনা ও মেসি ভক্তদের জন্য। দেশের কোনো টিভি চ্যানেল খেলা সম্প্রচার করছে না। পাশ্ববর্তী দেশ ভারতের কোনো চ্যানেলেও দেখা যাবে না খেলা। 

যে অ্যাপসে খেলা দেখার সুযোগ রয়েছে সেটিও আবার বাংলাদেশে অনুমোদিত নয়। ফলে ভরসা এখন ইন্টারনেটে লাইভ স্কোরেই। অনেকটা সত্তর দশকের রেডিওতে খেলা শোনার মতো। অস্ট্রেলিয়া-আর্জেন্টিনা ‘ভিউস্পোর্ট’ নামের অ্যাপস দেখাবে আর্জেন্টিনার প্রীতি ম্যাচটি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ওয়ার্কার্স স্টেডিয়ামে হবে ম্যাচ।

দুই দল সর্বশেষ মুখোমুখি হয়েছিল কাতার বিশ্বকাপে। শেষ ষোলোর সেই ম্যাচে ২-১ গোলে অজিদের পরাজিত করেছিল আলবিসেলেস্তারা। তিনটি গোলই করেছে আকাশী-নীলরা। মেসি-হুলিয়ান আলভারাজের গোলের বিপরীতে আত্মঘাতী গোল করেছিলেন এনজো ফার্নান্দেজ। 

দুই দলের সম্ভাব্য একাদশ 

 

আর্জেন্টিনা: এমি মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, মার্কোস অ্যাকুনা, এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো চেলসো, রদ্রিগো ডি পল, আনহেল দি মারিয়া, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। 

অস্ট্রেলিয়া: জো গাউচি, মিলোশ দেগেনেক, হ্যারি সুটার, কাই রোলেস, জর্ডান বস, জ্যাকসন আরভিন, এইডেন ও’নিল, কিয়ানু বাক্কাস, ক্যামেরন ডেভলিন, ক্রেইগ গুডউইন ও ব্র্যান্ডোন বোরেলো।

 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’