ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

‘বাংলাদেশি ক্রিকেটারদের সমালোচনা করলে দর্শকরা আমার পেছনে লেগে যাবে’

বছর কয়েক আগেও এসিসির আসরে খেলতে পারাটাই ছিল আফগানিস্তানের জন্য বড় পাওয়া। মোহাম্মদ নবি-রশিদ খানদের হাত ধরে সেই
  • আপলোড সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪৯ সময়
  • আপডেট সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪৯ সময়
‘বাংলাদেশি ক্রিকেটারদের সমালোচনা করলে দর্শকরা আমার পেছনে লেগে যাবে’ ছবি : সংগৃহীত

বছর কয়েক আগেও এসিসির আসরে খেলতে পারাটাই ছিল আফগানিস্তানের জন্য বড় পাওয়া। মোহাম্মদ নবি-রশিদ খানদের হাত ধরে সেই চিত্র বদলে দিয়েছে আফগানরা। অল্প সময়েই পরিবর্তন এসেছে দেশটির ক্রিকেট কাঠামোতে। উঠে এসেছে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। আফগানদের এমন উন্নতি দেখে বাংলাদেশকে শেখতে বললেন মুরালি কার্তিক।


আফগানিস্তানের সঙ্গে তুলনা করলে বাংলাদেশ লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। তবে তাদের মাঠের পারফরম্যান্সে খুব একটা উন্নতি হয়নি। তবে বাংলাদেশের দর্শকদের আবেগ ও খেলার প্রতি ভালোবাসা অনেক বলে মন্তব্য করেছেন কার্তিক।


তিনি বলেন, 'আফগানিস্তানের সঙ্গে তুলনা করলে বাংলাদেশ কখন খেলা শুরু করেছিল? দেখুন আফগানিস্তান কতটা এগিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে আবেগ এবং উন্মাদনার কোনো অভাব নেই, কিন্তু তারা কি সেটাকে আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক পারফরম্যান্সে রূপান্তর করতে পারছে? সেটা কিন্তু হয়নি।'


ক্রিকবাজের অনুষ্ঠানে হার্শা ভোগলের সঙ্গে আলোচনায় মুরালি আরো বলেন, 'আমি বা আপনি যদি বাংলাদেশের কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে কিছু বলি, তারা আমাদের পেছনে লেগে যাবে। তাদের নিয়ে মানুষ খুব আবেগপ্রবণ।'


'আফগানিস্তান সীমিত সম্পদ, তাদের ইতিহাস এবং পেছনের সব গল্প নিয়েও কী অর্জন করতে পেরেছে। আমি মনে করি বাংলাদেশ আফগানিস্তানের কাছ থেকে শিক্ষা নিতে পারে। দিন শেষে এত ভালো মানের খেলোয়াড় থাকা সত্ত্বেও, এই ধরনের পর্যায়ে সম্মিলিত পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ।'

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল