ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

সাকিব-তাইজুলের পর মিরাজ

এই টেস্ট শুরুর আগে মাইলফলক থেকে ২ উইকেট দূরে ছিলেন মেহেদী হাসান মিরাজ। আফগানিস্তানের প্রথম ইনিংসে ২ উইকেট
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ৪:১১ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ৪:১১ সময়
সাকিব-তাইজুলের পর মিরাজ মেহেদী হাসান মিরাজ

এই টেস্ট শুরুর আগে মাইলফলক থেকে ২ উইকেট দূরে ছিলেন মেহেদী হাসান মিরাজ। আফগানিস্তানের প্রথম ইনিংসে ২ উইকেট তুলে নিয়ে টেস্টে ১৫০ উইকেটের ঘরে পা রেখেছেন এই অফ স্পিনার। করিম জানাতকে উইকেটকিপার লিটন দাসের স্টাম্পিং বানিয়ে মাইলফলক ছুঁয়েছেন মিরাজ।

টেস্টে ১৫০ উইকেটের ঘরে মিরাজ একমাত্র বাংলাদেশি নন। তাঁর আগে এই মাইলফলক ছুঁয়েছেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। তিনজনই এখনো খেলছেন। তবে চোটে এই টেস্টে নেই সাকিব। ৩৯ টেস্টে ১৫০ উইকেট স্পর্শ করেছেন মিরাজ। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন নয়বার।

টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার সাকিব। ৬৬ টেস্টে ২৩৩ উইকেট নিয়েছেন এই বাঁহাতি অলরাউন্ডার। ইনিংসে সাকিব পাঁচ উইকেট নিয়েছেন ১৯ বার। দ্বিতীয় স্থানে থাকা তাইজুল ৪২ টেস্টে ১৭৬ উইকেট নিয়েছেন। ৩৬ টেস্টে ১৫০ উইকেটের ঘর স্পর্শ করে বাংলাদেশের মধ্যে সবচেয়ে দ্রুততম তাইজুল। মিরাজের লাগল ৩৯ টেস্ট।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’