ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

রাজনৈতিক উত্তাপের ছায়া মুছে রাতে মুখোমুখি ভারত-পাকিস্তান

যুদ্ধ-উত্তেজনার রেশ কাটিয়ে আজ রাতে এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচটি ঘিরে যেমন উত্তেজনা ছড়িয়েছে
  • আপলোড সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৮ সময়
  • আপডেট সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৮ সময়
রাজনৈতিক উত্তাপের ছায়া মুছে রাতে মুখোমুখি ভারত-পাকিস্তান ছবি : সংগৃহীত

যুদ্ধ-উত্তেজনার রেশ কাটিয়ে আজ রাতে এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচটি ঘিরে যেমন উত্তেজনা ছড়িয়েছে ক্রিকেটবিশ্বে, তেমনি পেছনের কড়া রাজনৈতিক ছায়াও ছায়ার মতো অনুসরণ করে চলেছে দুই দলকে। গত মে মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর উভয় দেশের মধ্যে যে সীমান্ত সংঘর্ষ বেধে যায়, তা শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, প্রভাব ফেলেছিল ক্রীড়াঙ্গনেও।


তারই পথ ধরে গত জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামেনি ভারত। সেই ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। এমনকি চলতি এশিয়া কাপেও ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন করেছিলেন চার ভারতীয় আইন শিক্ষার্থী। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতের সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে-খেলা হবে।


আজ রাত সাড়ে আটটায় দুবাইয়ের মাঠে শুরু হবে এই বহুল প্রতীক্ষিত লড়াই। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে। পাকিস্তান ৯৩ রানে হারিয়েছে ওমানকে, ভারত ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে স্বাগতিক আমিরাতকে। তাই সুপার ফোরে জায়গা করে নিতে এই ম্যাচ দু’দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ।


তবে মাঠের লড়াইয়ের চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে দুই দেশের মানসিক প্রস্তুতি। ভারতীয় দলের বোলিং কোচ ও দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মরণে মর্কেল বলেছেন, পাকিস্তানকে হালকাভাবে নিচ্ছে না তার দল। পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম এবং স্পিন অ্যাটাকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দিন শেষে পারফরম্যান্সই আসল। তরুণ দল নিয়ে গড়া ভারতের এই স্কোয়াড শেখার সুযোগ হিসেবেই দেখছে এবারের টুর্নামেন্টকে।


অন্যদিকে পাকিস্তানের কোচ মাইক হেসন স্পষ্ট করে দিয়েছেন, ভারতকে হারাতে হলে তিন বিভাগেই (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং) দুর্দান্ত পারফর্ম করতে হবে। তিনি ভারতীয় স্পিনঘাতী ব্যাটিং লাইনআপের বিপরীতে স্পিন অ্যাটাকের ইঙ্গিত দিয়েছেন। মোহাম্মদ নওয়াজকে বিশ্বের সেরা স্পিনার হিসেবে উল্লেখ করে হেসন আস্থা প্রকাশ করেছেন আবরার, সুফিয়ান এবং সাইম আইয়ুবদের পারফরম্যান্সেও।


পরিসংখ্যানে চোখ রাখলে, ভারত এগিয়ে আছে। দুই দল এর আগে এশিয়া কাপে ১৯ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত জিতেছে ১০ বার, পাকিস্তান ৬ বার, ৩টি ম্যাচ পরিত্যক্ত। শুধু টি-টোয়েন্টিতে ১৩ দেখায় ভারত ৯ বার এবং পাকিস্তান ৩ বার জিতেছে। একটি ম্যাচ টাই হয়ে পরে বল-আউটে জিতেছে ভারতে।


এশিয়া কাপ ২০২৫

ভারত-পাকিস্তান

সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট

সনি স্পোর্টস, টি স্পোর্টস ও নাগরিক টিভি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল