ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। পরে এর চালককে
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ৪:৩১ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ৪:৩১ সময়
গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। পরে এর চালককে আটকসহ দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানের জব্দ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শ্রীপুর পৌরসভার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু নাম রাহাত (৮)। সে ময়মনসিংহ গফরগাঁওয়ের পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সাইফুল ইসলাম পেশায় একজন নির্মাণশ্রমিক।

আটক কাভার্ডভ্যান চালক মো. ফারুক মিয়া (৩০)। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার নিমধারচর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

শিশুর রাহাতের মা রোকসানা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সবাই গাজীপুরের টঙ্গী এলাকায় থাকি। টঙ্গী থেকে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাস থেকে মাওনা চৌরাস্তা এলাকায় নামি। এরপর রাহাত আমার হাত ধরে থাকে, আমরা পায়ে হেঁটে রাস্তা পার হতে থাকি। হঠাৎ রাহাত আমার হাত ছেড়ে দৌড় দেয় তখনই একটা গাড়ি আমার ছেলেকে চাপা দেয়। আমি আর কিছু বলতে পারব না’ বলে শিশুটির মা হাসপাতালের মেঝেতে পড়ে যান।

শিশু রাহাতের প্রতিবেশী আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শিশুটির বাবা সাইফুল ইসলাম গাজীপুরের টঙ্গী এলাকায় থেকে রাজমিস্ত্রির কাজ করে। আজ বাড়িতে আসার পথে গাড়িচাপায় শিশু রাহাতের মৃত্যু হয়েছে।’

শিশুর বাবা সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি স্ত্রী-সন্তান নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য রওনা হই। এরপর মাওনা চৌরাস্তা এলাকায় গাড়ি থেকে নেমে ফল কিনতে যাই। এরপর ওই ঘটনা দেখে দৌড়ে গিয়ে ছেলেকে উদ্ধার করে শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। কিন্তু কর্তব্যরত চিকিৎসক আমার ছেলেকে মৃত বলে ঘোষণা করেন।’

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কঙ্কণ কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে ওই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালককে আটক ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’