ঢাকা | |
সংবাদ শিরোনাম :
'আমিই বস' ট্রাম্পের মুখে এমন কথা শুনেই হাসির রোল পড়ল বিশ্বনেতাদের মাঝে ‘এই দলকে কেউ সহজে হারাতে পারবে না’ সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে বাংলাদেশে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে কাজ করতে চায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে লাল-সবুজের প্রতিনিধি সঞ্জয় দেব প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে ‘ফ্যামিলি কার্ডের প্রলোভনে ধর্ষণ’, সংসদে বিতর্ক লুকোচুরি না করে সবার মেনে নেওয়া উচিত, মেসিই সর্বকালের সেরা: রোনালদো ১ মাস পর অনুশীলনে ফিরলেন নেইমার, মাঠে নামবেন কবে প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে যথেষ্ট বরাদ্দ নেই: সিপিডি

মিডল অর্ডার নিয়ে প্রশ্ন, তবে সাইফের ধারাবাহিকতাই আশার আলো!

এশিয়া কাপের সুপার ফোরে আজ দুবাইয়ে অঘোষিত সেমিফাইনালে লড়বে বাংলাদেশ ও পাকিস্তান। এ ম্যাচের জয়ী দলই জায়গা করে
  • আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৩৩ সময়
  • আপডেট সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৩৩ সময়
মিডল অর্ডার নিয়ে প্রশ্ন, তবে সাইফের ধারাবাহিকতাই আশার আলো! ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে আজ দুবাইয়ে অঘোষিত সেমিফাইনালে লড়বে বাংলাদেশ ও পাকিস্তান। এ ম্যাচের জয়ী দলই জায়গা করে নেবে ফাইনালে, আর হেরে যাওয়া দলকে নিতে হবে বিদায়। সন্দেহ নেই ম্যাচটি দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াই!


ঠিক এ অবস্থায় বাংলাদেশের হয়ে আলোচনার কেন্দ্রে এখন ওপেনার সাইফ হাসান। টুর্নামেন্টে প্রথমে খুব একটা প্রত্যাশা ছিল না তাকে ঘিরে, কিন্তু দলে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করছেন এই ব্যাটার। আফগানিস্তানের বিপক্ষে করেছেন ৩০ রান, শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন ম্যাচ জেতানো ফিফটি এবং ভারতের বিপক্ষে করেছেন ৬৯। তিন ম্যাচে ১৬০ রান করে তিনি এখন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।


তাইতো পাকিস্তানের বিপক্ষেও তাকেই বড় ভরসা হিসেবে দেখছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। ক্রিকবাজে তিনি বলেন, ‘ম্যাচে সাইফের উপর নজর থাকবে। সে নিয়মিত রান করছে, সেটা বাংলাদেশের জন্য ভালো হচ্ছে। তো ব্যাটিংয়ে সাইফের উপরই স্পটলাইট থাকবে।’


তবে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে উদ্বেগের জায়গা হচ্ছে মিডল অর্ডার। হার্শার পাশাপাশি সাবেক ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিকও আলাদা করে উল্লেখ করেছেন তাওহিদ হৃদয়ের কথা। শ্রীলঙ্কার বিপক্ষে রান পেলেও বাকি ম্যাচগুলোতে ব্যর্থ তিনি। কার্তিক আশা করছেন, পাকিস্তানের বিপক্ষে হৃদয় ফর্মে ফিরবেন, কারণ তাঁর মতো খেলোয়াড় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটিং নিয়ে আরও সরব হয়েছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক রমিজ রাজা। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার খুব রাগ হয় হৃদয়ের উপর। হৃদয় কখনো সফল, কখনো ব্যর্থ নিজে থেকেই হন।’ তাঁর মতে, বিশেষ করে রান তাড়ার সময় দায়িত্ববোধ নিয়ে খেলতে হবে মিডল অর্ডারকে, ‘যখন লক্ষ্য সামনে থাকে এবং সেটা খুব কঠিন নয়, তখন মিডল অর্ডারে পরিস্থিতি বুঝে খেলতে হয়। এমন হতে পারে না যে আপনি টেল-এন্ডারের মতো এক শট মেরে আউট হয়ে যাবেন।’


তবে সমালোচনার পাশাপাশি সম্ভাবনাও দেখছেন রমিজ। তিনি মনে করেন, বাংলাদেশের ব্যাটারদের মধ্যে যথেষ্ট সামর্থ্য আছে ম্যাচ উইনার হওয়ার। শর্ত শুধু একটাই-খেলার ধরন বোঝার মানসিকতা তৈরি করতে হবে, ‘বাংলাদেশকে নিজের খেলাকে উন্নত করতে হবে, এবং পাকিস্তানের বিপক্ষে এই দুটো ইনিংসেই সেই উন্নতির প্রমাণ দিতে হবে।’


বাংলাদেশের জন্য আজকের ম্যাচ হলো আত্মপ্রমাণের লড়াই। ওপেনারে সাইফ হাসান ধারাবাহিকতা বজায় রাখতে পারলে ও মিডল অর্ডার দায়িত্বশীল হলে পাকিস্তানের মতো প্রতিপক্ষকেও হারিয়ে ফাইনালের টিকিট কাটা অসম্ভব নয়।


অলিখিত সেমি-ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল