টানা ৪৫ দিনের অবকাশ শেষে আগামীকাল রোববার (১৯ অক্টোবর) থেকে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে। এরইমধ্যে ৬৬টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
এর আগে, গত ৭ সেপ্টেম্বর থেকে সুপ্রিমকোর্ট ও হাইকোর্টে অবকাশ শুরু হয়। এই সময়ের মধ্যে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগকে সুনির্দিষ্ট এখতিয়ার দিয়ে বেশকয়েকটি বেঞ্চ গঠন করে দিয়েছিলেন প্রধান বিচারপতি। এসব বেঞ্চে বিভিন্ন মামলায় শুনানি ও আদেশ হয়েছে।
এছাড়াও, আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চে শুনানির জন্য বিচারপতি ফারাহ মাহবুবকে মনোনীত করেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।