আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার

টি-টোয়েন্টি দল ঘোষণা করলো বাংলাদেশ

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৯ জুন ২০২৩, সকাল ৯:৪৪ সময় , আপডেট সময় : ১৯ জুন ২০২৩, সকাল ৯:৪৪ সময়

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার আফিফ হোসেন ধ্রুব এবং পেসার এবাদত হোসেন।

সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন কেবল জাকের আলী অনিক। এই উইকেটরক্ষক ব্যাটারের অবশ্য অভিষেক হয়নি। কোনো ম্যাচ না খেলেই বাদ পড়লেন তিনি।

আফিফ সবশেষ টি-টোয়েন্টি খেলেন ঘরের মাঠে মার্চে ইংল্যান্ডের বিপক্ষে। এরপর সীমিত ওভারের দল থেকে বাদ পড়েছিলেন এই ব্যাটিং অলরাউন্ডার।

দলে জায়গা ধরে রেখেছেন ওপেনার রনি তালুকদার, মিডল লোয়ার অর্ডার শামীম হোসেন পাটোয়ারী ও লেগস্পিনার রিশাদ হোসেন।

ঈদুল আজহার পর আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সে সিরিজের দল ঘোষণা হয়েছে আগেই।

এবার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা হলো। এই ম্যাচ দুটি হবে আগামী ১৪ ও ১৬ জুলাই, সিলেটে।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও আফিফ হোসেন ধ্রুব।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯