নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন আকন্দ-কে মারধরের অভিযোগে ইউনিয়ন যুবদলের যুগ্ম

আ. লীগের সাবেক চেয়ারম্যানকে মারধর, যুবদল নেতা বহিষ্কার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২৭ সময় , আপডেট সময় : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ৯:২৭ সময়

নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন আকন্দ-কে মারধরের অভিযোগে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শামিম হোসেন-কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নির্বাচনের পরদিন এ ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে। যুবদল কেন্দ্রীয় কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা লঙ্ঘন ও নীতি–বহির্ভূত আচরণের কারণে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কৃত নেতার সঙ্গে সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্ঙ্খলা বাহিনীকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।


এ বিষয়ে শামিম হোসেন দাবি করেন, পরিস্থিতি হঠাৎ সৃষ্টি হয়েছিল এবং তিনি ইচ্ছাকৃতভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেননি। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করছেন বলে জানান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯