মুম্বাইয়ে ওয়াংখেড় স্টেডিয়ামে বিশ্বকাপের আসরে রান তাড়া করতে নেমে সর্বোচ্চ রানের ইনিংস খেললেন অস্ট্রেলিয়ার ব্যাটার। এমনটাও সম্ভব! বিশ্বকাপের আসরে 'অতিমানব' হয়ে উঠলেন গ্লেন ম্যাক্সওয়েল। আফগানদের মুখে গ্রাস কার্যত ছিনিয়ে নিলেন একাই। সেমিফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া।
অষ্টম উইকেটে দুইশ ছাড়ানো জুটিতে দলকে অবিশ্বাস্য জয় এনে দিলেন- ম্যাক্সওয়েল। লক্ষ্য, ২৯২ রান। আর আফগানিস্থানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার স্কোর ৭ উইকেটে ৯১ রান। বিশ্বকাপে আরও একটি অঘটনের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। আফগান শিবিরেও কি উৎসব শুরু হয়ে গিয়েছিল? সে প্রশ্নের উত্তর মিলবে না। তবে মাঠে গ্নেন ম্যাক্সওয়েল কাণ্ড ঘটালেন, তা চাক্ষুষ করল গোটা বিশ্ব।
নবম উইকেটে ব্যাট করতে নেমেছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তাঁকে সঙ্গে নিয়ে জিতিয়ে দিলেন অজিদের। ডাবল সেঞ্চুরি করলেন মাত্র ১২৮ বলে! ওয়ানডেতে অষ্টম উইকেটে বিশ্ব রেকর্ড ২০১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাক্সওয়েলের একার অবদানই ১৭৯! তার ১০ ছক্কা ও ২০ চারে গড়া ১২৮ বলে অপরাজিত ২০১ রানের এই ইনিংসে রেকর্ডও হয়েছে একগাদা। বিশ্বকাপের আসরে রান তাড়া করতে নেমে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
এদিন মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন আফগান অধিনায়ক শাহিদি। এরপর রহমত , অধিনায়ক শাহিদি এবং আজমতুল্লাহর সঙ্গে জুটি বেঁধে আফগানদের ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন জাদরান। সেঞ্চুরি করেন তিনি। ১৮ বলে করেন ৩৫ রানের দুদান্ত ইনিংস খেলেন রশিদ।