পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে শুক্রবার (২৩ জুন) থেকে আগামী শনিবার (৮ জুলাই) পর্যন্ত ১৬ দিন পটুয়াখালী

পবিপ্রবিতে ঈদের ছুটি ১৬ দিন

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ২১ জুন ২০২৩, দুপুর ৩:১ সময় , আপডেট সময় : ২১ জুন ২০২৩, দুপুর ৩:১ সময়

পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে শুক্রবার (২৩ জুন) থেকে আগামী শনিবার (৮ জুলাই) পর্যন্ত ১৬ দিন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ক্লাসসহ সকল শিক্ষা ও প্রশাসনিক বিভাগসমূহের অফিস কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় জরুরি সেবাসমূহ চালু থাকবে এবং রোস্টার ভিত্তিতে ১জন কর্মকর্তা ও ১জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।

প্রভোস্ট কাউন্সিলের সুপারিশ অনুযায়ী আগামী শনিবার (৮ জুলাই) সকল হল যথারীতি খুলে দেওয়া হবে। বন্ধকালীন সময়ে শিক্ষার্থীদের হলে অবস্থান না করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯