যুক্তরাজ্য থেকে ইসরায়েলের উদ্দেশে পাঠানো সামরিক যন্ত্রাংশের দুটি চালান জব্দ করেছে বেলজিয়াম কর্তৃপক্ষ। দেশটির আকাশসীমা ও মাটিতে ইসরায়েলগামী

যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্রের চালান জব্দ করলো বেলজিয়াম

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৫ সময় , আপডেট সময় : ১৬ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩৫ সময়

যুক্তরাজ্য থেকে ইসরায়েলের উদ্দেশে পাঠানো সামরিক যন্ত্রাংশের দুটি চালান জব্দ করেছে বেলজিয়াম কর্তৃপক্ষ। দেশটির আকাশসীমা ও মাটিতে ইসরায়েলগামী সামরিক সরঞ্জাম পরিবহনে নিষেধাজ্ঞা অমান্য করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত ২৪ মার্চ লিয়েজ বিমানবন্দর-এ তল্লাশি চালিয়ে চালান দুটি জব্দ করা হয়, যা আগের দিন যুক্তরাজ্য থেকে রওয়ানা হয়েছিল। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সংগঠন ব্রাসেলস কর্তৃপক্ষকে এ বিষয়ে সতর্ক করেছিল।


পরীক্ষায় দেখা গেছে, জব্দ করা মালামালের মধ্যে অগ্নিনির্বাপক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সামরিক বিমানের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ রয়েছে। অভিযোগ রয়েছে, এসব সরঞ্জাম যথাযথভাবে ঘোষণা না দিয়ে সাধারণ বিমানের যন্ত্রাংশ হিসেবে পাঠানো হচ্ছিল। এ ঘটনায় ইতোমধ্যে ফৌজদারি তদন্ত শুরু করেছে বেলজিয়াম কর্তৃপক্ষ। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম প্রকাশ না করলেও দক্ষিণ বেলজিয়ামের ওয়্যালুন সরকার জানিয়েছে, এর সঙ্গে যুক্ত রয়েছে Moog Inc. নামের একটি মার্কিন অ্যারোস্পেস কোম্পানি।


তদন্ত সূত্রে জানা গেছে, এই যন্ত্রাংশগুলো ওপেন এক্সপোর্ট লাইসেন্সের আওতায় পাঠানো হচ্ছিল এবং পূর্বেও একইভাবে অন্তত ১৭টি চালান লিয়েজ হয়ে ইসরায়েলে গেছে। বিশেষজ্ঞদের মতে, এসব যন্ত্রাংশ মূলত এম-৩৪৬ প্রশিক্ষণ বিমানে ব্যবহৃত হয়, যা ইসরায়েলি পাইলটদের প্রশিক্ষণে কাজে লাগে। অন্যদিকে বেলজিয়াম সরকার জানিয়েছে, এ ধরনের চালান পরিবহনের জন্য ট্রানজিট লাইসেন্স প্রয়োজন হলেও কোনো আবেদন করা হয়নি। বর্তমান পরিস্থিতিতে আবেদন করা হলেও তা অনুমোদন দেওয়া হতো না বলেও স্পষ্ট করেছে কর্তৃপক্ষ।


প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বরে গাজায় আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের আশঙ্কায় যুক্তরাজ্য সরকার ইসরায়েলে অস্ত্র রপ্তানির একাধিক লাইসেন্স স্থগিত করেছিল।


সূত্র: মিডল ইস্ট আই

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯