আনতালিয়া ডিপ্লোমাসি ফোরাম–এর পার্শ্ববৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ–এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৈঠকে বাংলাদেশের পতাকাবাহী

বাংলাদেশি জাহাজ নিরাপদে চলাচলে ইরানকে আবার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৫ সময় , আপডেট সময় : ২০ এপ্রিল ২০২৬, দুপুর ২:৩৫ সময়

আনতালিয়া ডিপ্লোমাসি ফোরাম–এর পার্শ্ববৈঠকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ–এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৈঠকে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পুনরায় অনুরোধ জানান তিনি। রোববার (১৯ এপ্রিল) রাতে অনুষ্ঠিত এ বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, হরমুজ প্রণালি পারাপারের অনুমতি পাওয়া ছয় দেশের তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় ইরানের প্রতি কৃতজ্ঞতা রয়েছে।


জবাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, অঞ্চলের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি এ বিষয়ে উভয় দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখার বিষয়েও সম্মতি হয়েছে। বৈঠকে উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে চলমান সংকট নিরসনে ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা তুলে ধরে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়। একই সঙ্গে মতপার্থক্য নিরসনে সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।


বাংলাদেশের এই গঠনমূলক অবস্থানের প্রশংসা করে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সুবিধাজনক সময়ে পররাষ্ট্রমন্ত্রীকে তেহরান সফরের আমন্ত্রণ জানান। এর আগে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গেও বৈঠকে ‘বাংলার জয়যাত্রা’সহ অন্যান্য জাহাজের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছিল। পাশাপাশি অতীতে বাংলাদেশি নাগরিকদের নিরাপদ সরিয়ে নেওয়ায় ইরানের সহযোগিতার জন্য ধন্যবাদও জানানো হয়।


বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করতেই এই কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯