ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্র সংসদ সদস্যদের জোট থেকে সাবেক ছাত্রদল নেত্রী সুলতানা জেসমিন জুঁইকে মনোনয়ন

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৩ সময় , আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৬, দুপুর ১০:১৩ সময়

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে স্বতন্ত্র সংসদ সদস্যদের জোট থেকে সাবেক ছাত্রদল নেত্রী সুলতানা জেসমিন জুঁইকে মনোনয়ন দেওয়া হয়েছে। স্বতন্ত্র এমপিদের এই মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মজিবর রহমান ইকবাল এবং ময়মনসিংহ-১ আসনের মোহাম্মদ সালমান ওমর। এর আগে দুই দিনব্যাপী সাক্ষাৎকার শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের কোটা অনুযায়ী সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করে।


একই দিনে ১১ দলীয় জোটের পক্ষ থেকে আলাদা প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের জন্য বরাদ্দ ১৩টি আসনের মধ্যে ৮টি দলটি নিজেদের জন্য রেখে বাকি আসন শরিক ও বিশেষ প্রার্থীদের মধ্যে ভাগ করা হয়েছে। এভাবে স্বতন্ত্র ও রাজনৈতিক জোটগুলোর প্রার্থী তালিকা ঘোষণার মাধ্যমে সংসদের সংরক্ষিত নারী আসনে প্রতিনিধিত্ব প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।


মনোনয়ন ও দাখিল প্রক্রিয়া শেষ হওয়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯