বলিউডের জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্লগে নিয়মিত নিজের জীবনদর্শন ও চিন্তাভাবনা শেয়ার করে

জীবনের লড়াইয়ে দিনশেষে প্রতিটি মানুষ একা: অমিতাভ বচ্চন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩০ সময় , আপডেট সময় : ২২ এপ্রিল ২০২৬, সকাল ৯:৩০ সময়

বলিউডের জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্লগে নিয়মিত নিজের জীবনদর্শন ও চিন্তাভাবনা শেয়ার করে ভক্তদের অনুপ্রাণিত করে চলেছেন। সম্প্রতি নিজের ব্লগে তিনি জীবনের এক অনিবার্য সত্য নিয়ে গভীর অনুভূতি প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেন, জীবনের চূড়ান্ত লড়াইয়ের মুহূর্তে প্রতিটি মানুষ শেষ পর্যন্ত একাই থাকে। তবে এই একাকীত্বকে তিনি নেতিবাচক নয়, বরং আত্মমর্যাদা ও অভ্যন্তরীণ শক্তির উৎস হিসেবে দেখেন।


অমিতাভ বচ্চনের মতে, জীবনের পথে পরামর্শ ও উপদেশ সহায়ক হলেও শেষ পর্যন্ত নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। তিনি লিখেছেন, প্রত্যেকের অভিজ্ঞতা, অনুভূতি ও সংগ্রাম সম্পূর্ণ ব্যক্তিগত এবং নিজের অস্তিত্বের ওপর আস্থা রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ৮০ বছর বয়সী এই অভিনেতা আরও বলেন, প্রতিটি মানুষের ভেতরে একটি অদৃশ্য শক্তি থাকে, যা কঠিন সময়ে সবচেয়ে বড় রক্ষাকবচ হিসেবে কাজ করে। সেই শক্তিকে লালন ও ব্যবহার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।


তার এই জীবনদর্শন ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, তার কথাগুলো জীবনের কঠিন সময় মোকাবিলায় মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯